যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

২০২৫-এর জাতীয় ক্রীড়া পুরস্কার ঘোষণা

প্রকাশিত: 18 AUG 2026 12:50PM by PIB Kolkata

নতুন দিল্লি ১৮ অগাস্ট ২০২৬

 


যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক আজ জাতীয় ক্রীড়া পুরস্কার ২০২৫ ঘোষণা করেছে।

প্রতিবছর ক্রীড়া ক্ষেত্রে অসামান্য নৈপূণ্যের স্বীকৃতি স্বরূপ জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা হয়। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি (অবসরপ্রাপ্ত) অরুণ কুমার মিশ্রের পৌরোহিত্যে নির্বাচক কমিটির সুপারিশের ভিত্তিতে ক্রীড়া ব্যক্তিত্ব, এবং ক্রীড়া প্রশিক্ষকদের এই পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয় সরকার। 

ক্রীড়া ক্ষেত্রে বিগত চার বছরের বেশি সময় ধরে নৈপুণ্য, নেতৃত্ব ও শৃঙ্খলা প্রদর্শনে অসাধারণ যোগ্যতার স্বীকৃতি স্বরূপ অর্জুন পুরস্কার ২০২৫ প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে।

অ্যাথলেটিক্সে অর্জুন পুরস্কার পাচ্ছেন তিনজন। এঁরা হলেন তেজস্বীন শঙ্কর, মহম্মদ আজমল ভি এবং প্রিয়াঙ্কা গোস্বামী।

ব্যাডমিন্টনে অর্জুন পুরস্কার পাচ্ছেন তৃষা জলি এবং পুলেল্লা গায়ত্রী গোপীচাঁদ। বক্সিং-এ নরেন্দর। দাবায় দুজন।- বিদিত সন্তোষ গুজরাথি এবং দিব্য জীতেন্দ্র দেশমুখ। বধির শ্যুটিং-এ ধনুশ শ্রীকান্ত। হকিতে অর্জুন পুরস্কার পাচ্ছেন দুজন- লালরেমসিয়ামি এবং রাজকুমার পাল। কবাডিতে - সুরজিৎ এবং পূজা। প্যারা শ্যুটিং-এ এই পুরস্কার পাচ্ছেন রুদ্রাংশ খান্ডেলওয়াল এবং প্যারা অ্যাথলেটিক্সে একতা ভিয়ান। রোয়িং-এ এই পুরস্কার পাচ্ছেন অরবিন্দ সিং এবং শ্যুটিং-এ অখিল শেওরান।

২০২৫-এর লাইফ টাইম অর্জুন পুরস্কার পাচ্ছেন ফুটবল খেলোয়াড় আই অরুময়নিগম।

৫ জন প্রখ্যাত ক্রীড়া প্রশিক্ষককে মর্যাদাপূর্ণ দ্রোণাচার্য পুরস্কার ২০২৫ দেওয়া হচ্ছে। নিয়মিত বিভাগে তিনজন এবং  লাইফ টাইম বিভাগে দুজন ক্রীড়া প্রশিক্ষককে এই সম্মান দেওয়া হচ্ছে। নিয়মিত বিভাগে  অ্যাথলেটিক্সের পারবীর সিং, বক্সিং-এর ছোটো লাল যাদব এবং শ্যুটিং-এর নেহা নন্দকুমার চবণ।  লাইফ টাইম বিভাগের দুজন হলেন বক্সিং-এ ধর্মেন্দ্র সিং যাদব এবং কুস্তিতে বীরেন্দর কুমার।

২০২৫-এর রাষ্ট্রীয় ক্রীড়া প্রচার পুরস্কার পাচ্ছে পুণের আর্মি প্যারালিম্পিক নোড।

এই পুরস্কারের জন্য অন লাইনে আবেদন করতে বলা হয়। ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়া প্রশিক্ষক এবং নানান সংস্থা নিজেরাই অন লাইন পোর্টাল মারফৎ আবেদন জমা করতে পারেন। এবছর জমা পড়া নামের তালিকা থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণ কুমার মিশ্রর পৌরোহিত্যে নির্বাচক কমিটি পুরস্কার প্রাপকদের নাম চূড়ান্ত করেন।

 


SC/ AB /CS


(রিলিজ আইডি: 2300839) ভিজিটরের কাউন্টার : 96