পরিবেশওঅরণ্যমন্ত্রক
নতুন দিল্লিতে ব্রিকস সদস্য দেশগুলির শীর্ষস্থানীয় আধিকারিকরা জলবায়ু পরিবর্তন এবং সুস্থায়ী উন্নয়ন সংক্রান্ত পরিবেশ কর্মীগোষ্ঠী ও সংযোগগোষ্ঠীর মুখ্য অগ্রাধিকার ক্ষেত্রগুলি নিয়ে আলোচনা করলেন
प्रविष्टि तिथि:
17 AUG 2026 11:40AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ আগস্ট, ২০২৬
নতুন দিল্লিতে ১৭ আগস্ট ভারতমণ্ডপমে ভারতের ব্রিকস অধ্যক্ষতা ২০২৬-এর অধীনে জলবায়ু পরিবর্তন ও সুস্থায়ী উন্নয়ন সংক্রান্ত পরিবেশ কর্মীগোষ্ঠী ও সংযোগগোষ্ঠীর মুখ্য অগ্রাধিকার ক্ষেত্রগুলি নিয়ে আলোচনা করলেন ব্রিকস সদস্য দেশগুলির শীর্ষস্থানীয় আধিকারিকরা। বৈঠকে পৌরোহিত্য করেন ভারত সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের সচিব শ্রী তন্ময় কুমার। ব্রাজিল, চীন, ইজিপ্ট, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং আরব আমীর শাহী যোগ দেয় বৈঠকে।
মুখ্যভাষণে শ্রী তন্ময় কুমার জানান, গত দুই দশকে ব্রিকস জোট অর্থনৈতিক আলোচনা ছাড়িয়ে, উত্তরোত্তর প্রভাবশালী মঞ্চ হয়ে উঠছে ক্রমবর্ধমান দূষণ, উষ্ণায়ন, জীববৈচিত্র্যের ক্ষতি সহ পরিবেশ সংক্রান্ত সমস্যার মোকাবিলার পথের খোঁজে। তিনি বলেন, “আমাদের অংশীদারিত্ব সুস্থায়ী উন্নয়ন, জলবায়ুর সহনশীলতা ও গ্রহণযোগ্যতা সম্পদের কার্যকারিতা এবং চক্রাকার অর্থনীতির পাশাপাশি পরিবেশগত প্রশাসনের প্রসঙ্গে আরও প্রসারিত হয়েছে।”
তিনি জানান, ব্রিকস ২০২৬ পথনির্দেশ পেয়েছে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দর্শনে, তা হল আন্তর্জাতিক সহযোগিতাকে হতে হবে মানবকেন্দ্রিক – মানুষই প্রথম এই নীতি নিয়ে। এই দর্শনটি প্রকাশ পেয়েছে যে থিমে সেটি হল ‘বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কো-অপারেশন অ্যান্ড সাসটেনেবিলিটি’। ভারত পরিবেশগত কার্যাবলিকে এগিয়ে নিতে যেতে চায় এমন পদ্ধতিতে যেখানে পরিবেশগত সুস্থায়িত্ব এবং উন্নয়নের লক্ষ্যের মধ্যে সংহতি থাকে।
ভারতের অধ্যক্ষতাকালে জলবায়ু পরিবর্তন ও সুস্থায়ী উন্নয়ন সংক্রান্ত পরিবেশ কর্মীগোষ্ঠী ও সংযোগগোষ্ঠী যৌথভাবে সহযোগিতা বাড়িয়েছে চারটি আন্তঃসম্পর্কিত অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়ে : সুস্থায়ী জীবনশৈলির প্রসার ; বনসৃজন, দাবানল ব্যবস্থাপনা এবং বিপর্যয় সহনশীলতা ; চক্রাকার অর্থনীতি ও গ্রহণযোগ্যতা।
সচিব জানান, এই অগ্রাধিকারের ক্ষেত্রগুলিতে প্রকাশ পাচ্ছে সকলের অভিন্ন পরিবেশগত সমস্যা এবং তার মোকাবিলায় সম্মিলিত প্রজ্ঞা ও শক্তি দুটিই। সকলেই একমত যে এই সমস্যার মোকাবিলায় প্রয়োজন সুসংহত এবং সার্বিক পদক্ষেপ, কোনও একক প্রচেষ্টার দ্বারা যা সম্ভব নয়।
বৈঠকে জানানো হয়, ভারতের অধ্যক্ষতা শুরুর পর থেকে ২১ টি ভার্চুয়াল বৈঠক, ১০ টি দ্বিপাক্ষিক আলোচনা, দুটি থিম নির্ভর আলোচনা এবং দুটি টেকনিক্যাল ওয়েবিনারের আয়োজন করা হয়। আজকের শীর্ষ স্থানীয় আধিকারিকদের বৈঠকে মুখ্য অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলি নিয়ে সহমত গড়ে তুলতেই এই দীর্ঘ আলোচনা।
ভাষণের শেষে সচিব আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, এপর্যন্ত সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভাবনা থেকেই সম্মিলিত আলোচনা সম্ভব হয়েছে যা আজকের আলোচনায় পথ দেখাবে। আগামীকাল নতুন দিল্লিতে দ্বাদশ ব্রিকস পরিবেশ মন্ত্রীদের বৈঠক হওয়ার কথা।
https://x.com/moefcc/status/2089227539378049189?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2089227539378049189%7Ctwgr%5Eb8eedf484a367426398e007dcc53d3565f137cd5%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2300324reg%3D48lang%3D2
SC/AP/SG.
(रिलीज़ आईडी: 2300374)
आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam