স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

স্বাধীনতা দিবস-২০২৬ উপলক্ষে পুলিশ, দমকল, হোম গার্ড ও অসামরিক প্রতিরক্ষা এবং সংশোধনাগার পরিষেবার সঙ্গে যুক্ত ১০৫৭ জন শৌর্য পদক/সেবা পদকে ভূষিত

प्रविष्टि तिथि: 14 AUG 2026 8:59AM by PIB Agartala

নয়াদিল্লি, ১৪ অগাস্ট ২০২৬

 

 

২০২৬ সালের স্বাধীনতা দিবস উপলক্ষে পুলিশ, দমকল বাহিনী, হোম গার্ড ও অসামরিক প্রতিরক্ষা এবং কারা পরিষেবার সঙ্গে যুক্ত মোট ১০৫৭ জনকে শৌর্য ও সেবা পদক প্রদান করা হয়েছে। বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো:

শৌর্য পদক

জীবন ও সম্পত্তি রক্ষা, অপরাধ প্রতিরোধ বা অপরাধী গ্রেপ্তারের ক্ষেত্রে অসামান্য বীরত্বপূর্ণ কাজের জন্য শৌর্য পদক প্রদান করা হয়। সংশ্লিষ্ট আধিকারিকদের দায়িত্ব ও কর্তব্য বিবেচনা করে এই কাজের সঙ্গে জড়িত ঝুঁকি বা বিপদের মাত্রা মূল্যায়ন করা হয়।

মোট ৩০১টি শৌর্য পদক প্রদান করা হয়েছে। এর মধ্যে ২৭২টি পুলিশ এবং ২৯টি দমকল বাহিনীকে প্রদান করা হয়েছে।

শৌর্য পদকপ্রাপ্ত ৩০১ জনের মধ্যে বাম উগ্রপন্থা-কবলিত এলাকার ১৯৭ জন, জম্মু ও কাশ্মীরের ৫১ জন, উত্তর-পূর্বাঞ্চলের ১২ জন এবং অন্যান্য অঞ্চলের ৪১ জনকে তাঁদের বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হচ্ছে।

সেবা পদক

রাষ্ট্রপতির অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয় কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এবং অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয় কর্মদক্ষতা ও কর্তব্যনিষ্ঠার জন্য।

সর্বমোট ৯২টি রাষ্ট্রপতির অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়েছে। এর মধ্যে পুলিশকে ৮৩টি, দমকলকে ৪টি, অসামরিক প্রতিরক্ষা ও হোম গার্ডকে ৩টি এবং কারা পরিষেবার জন্য ২টি পদক প্রদান করা হয়েছে।

সর্বমোট ৬৬৪টি অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়েছে। এর মধ্যে পুলিশকে ৬০৬টি, দমকলকে ২৮টি, অসামরিক প্রতিরক্ষা ও হোম গার্ড সার্ভিসকে ১৮টি এবং সংশোধনাগার পরিষেবার জন্য ১২টি পদক প্রদান করা হয়েছে।


তালিকা-১ দেখতে এখানে ক্লিক করুন:

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/aug/doc2026814955601.pdf

তালিকা-২ দেখতে এখানে ক্লিক করুন:

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/aug/doc2026814955701.pdf

তালিকা-III দেখতে এখানে ক্লিক করুন:

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/aug/doc2026814955801.pdf

তালিকা-IV দেখতে এখানে ক্লিক করুন:

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/aug/doc2026814955901.pdf

বিস্তারিত তথ্য http://www.mha.gov.in এবং https://awards.gov.in -এ পাওয়া যাবে।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2299492) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Kannada , Malayalam , Assamese , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Gujarati , Odia , Tamil