রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

৮০ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন

প্রকাশিত: 13 AUG 2026 10:14PM by PIB Kolkata

নতুনদিল্লি, ১৩  অগাস্ট  ২০২৬

 

৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু  ১৪ই অগাষ্ট জাতির উদ্দেশে ভাষণ দেবেন। 
আকাশবাণী এবং দূরদর্শনের সব কটি প্রচার তরঙ্গে সন্ধ্যে সাতটা থেকে এই অভিভাষণ সম্প্রচারিত হবে। হিন্দি ভাষায় সম্প্রচারের ঠিক পরেই এর ইংরেজি সম্প্রচার প্রচার করা হবে। ইংরেজি ভাষায় সম্প্রচারের পর দূরদর্শনের আঞ্চলিক কেন্দ্রগুলি নিজ নিজ ভাষায় এই সম্প্রচার প্রচার করবে। আকাশবাণীর বিভিন্ন আঞ্চলিক কেন্দ্র থেকে রাত ৯টা ৩০মিনিটে নিজ নিজ ভাষায় এই অভিভাষণ শোনা যাবে। 

 

 

SC/CB/DM….


(রিলিজ আইডি: 2299308) ভিজিটরের কাউন্টার : 23
এই রিলিজটি পড়তে পারেন: Kannada , Malayalam , Assamese , English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati