প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

২০২৬-এর স্বাধীনতা দিবসে ‘বন্দেমাতরমের ১৫০ বছর’ এবং ‘বিকশিত ভারত@২০৪৭-এর জন্য যুবশক্তি’-র বিশেষ উদযাপন

প্রকাশিত: 10 AUG 2026 5:48PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০ আগষ্ট , ২০২৬

 

২০২৬-এর ১৫ আগস্ট ৮০ তম স্বাধীনতা দিবস। দিল্লির লালকেল্লার প্রাকার থেকে উদযাপনের নেতৃত্বে থাকবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ১০ আগস্ট নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে প্রতিরক্ষা সচিবল শ্রী রাজেশ কুমার সিং জানিয়েছেন যে এই বছরই প্রথম দিল্লির মূল অনুষ্ঠানে ‘বন্দেমাতরম’ গাওয়া হবে। তারপর জাতীয় পতাকা উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা সংগ্রামের এই অমোঘ মন্ত্রের ১৫০ বছর উদযাপন করছে সারা দেশ। 

এবছর যুব শক্তিরও বিশেষ উদযাপন হবে বলে প্রতিরক্ষা সচিব জানিয়েছেন। বিকশিত ভারত @২০৪৭ –এর লক্ষ্যপূরণে দেশের তরুণ প্রজন্মের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বিশেষভাবে মনে করিয়ে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে আমন্ত্রিত প্রায় ৫০০০ বিশেষ অতিথি। এদের মধ্যে রয়েছেন জাতীয় উদ্ভাবনা কর্মসূচির আওতায় থাকা কৃতী তরুণ-তরুণী, বিভিন্ন স্টার্টআপের প্রতিনিধি, প্রধানমন্ত্রী কৌশলবিকাশ যোজনায় প্রশিক্ষণ প্রাপ্ত যুবক-যুবতী, মাই ভারত স্বেচ্ছাসেবকরা। এছাড়াও আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন পিএম মুদ্রা যোজনার আওতায় মহিলা উদ্যোগপতি, পিএম আবাস যোজনার গ্রাহক, বিভিন্ন ক্ষেত্রের বিজ্ঞান গবেষক, ক্যাব চালক, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার গ্রাহকরাও। 

স্বাধীনতা দিবসের আগে মাই গভ মঞ্চের সঙ্গে যৌথভাবে কচিকাঁচাদের জন্য ক্যুইজ ও নানা ধরণের প্রতিযোগিতার আয়োজন করছে প্রতিরক্ষা মন্ত্রক।   

 

SC/AC/SG


(রিলিজ আইডি: 2297499) ভিজিটরের কাউন্টার : 62