নারীওশিশুবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী জাতীয় হস্তশিল্প দিবসে দেশের জনগণকে ভারতীয় হস্তশিল্পজাত পণ্য গ্রহণ করার আহ্বান জানিয়েছেন

प्रविष्टि तिथि: 07 AUG 2026 2:13PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৭ অগাস্ট, ২০২৬ 

 

কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী জাতীয় হস্তশিল্প দিবসে জনগণকে ভারতীয় হস্তশিল্পজাত পণ্য গ্রহণ করতে ও দেশের তাঁতশিল্পী ও কারিগরদের সম্মান জানাতে আহ্বান জানিয়েছেন। 
এক্স হ্যান্ডলে একটি পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভারতের তাঁতশিল্প শুধু বস্ত্র নয়, বরং আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং লক্ষ লক্ষ তাঁতির পরিবারে জীবিকার ভিত্তি। 
তিনি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে নিজেদের প্রিয় তাঁতজাত পণ্যের ভিডিও শেয়ার করে জাতীয় হস্তশিল্প দিবসের জন-আন্দোলনকে আরও বৃহত্তর করে তোলার জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছেন। তিনি ‘ভোকাল ফর লোকাল’ – এর সংকল্পকে আরও দৃঢ় করতে এবং ভারতীয় হস্তশিল্পজাত পণ্য গ্রহণ করে কারিগরদের গর্ব বৃদ্ধি করতে সকলের প্রতি আহ্বান জানান।

https://x.com/Annapurna4BJP/status/2085631392667558372?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2085631392667558372%7Ctwgr%5E479ccedefb4b37a875db7a44ecc745cd869aae67%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2295916reg%3D3lang%3D1

 

SC/PM/SB


(रिलीज़ आईडी: 2295970) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali-TR , Assamese , Gujarati , Tamil , Telugu