তথ্যওসম্প্রচারমন্ত্রক
সৃজনমূলক অর্থনীতির ক্ষেত্রে অন্যতম আন্তর্জাতিক বিপণন মঞ্চ ব্রিকস ওয়েভস বাজারে এই দেশগোষ্ঠীর সদস্য এবং অংশীদার রাষ্ট্রগুলির ৫০০-রও বেশি প্রতিনিধি যোগ দিয়েছেন
प्रविष्टि तिथि:
06 AUG 2026 1:54PM by PIB Kolkata
মুম্বাই, ৬ আগস্ট ২০২৬
মুম্বাইতে আজ শুরু হল দু’দিনের ব্রিকস ওয়েভস বাজার। সৃজনমূলক অর্থনীতির ক্ষেত্রে অন্যতম আন্তর্জাতিক বিপণন মঞ্চ এই ব্রিকস ওয়েভস বাজারে এই দেশগোষ্ঠীর সদস্য এবং অংশীদার রাষ্ট্রগুলির ৫০০-রও বেশি প্রতিনিধি যোগ দিয়েছেন। এখানে পারস্পরিক আলাপচারিতা, বাণিজ্য সংক্রান্ত সংযোগ, আদান-প্রদান এবং অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ পাবেন তাঁরা। প্রতিনিধিদের মধ্যে সরকারি স্তরের আধিকারিক ছাড়াও রয়েছেন বিভিন্ন শিল্প মহল, বিনিয়োগকারী, ওটিটি মঞ্চের সঙ্গে যুক্ত মানুষজন।
অনুষ্ঠানের সূচনায় মূল ভাষণ দেন মহারাষ্ট্রের তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী আশিস শেলার। সংস্কৃতি এবং মেধার জগতে ভারত পুনরায় নিজের স্থান অধিকার করতে চলেছে বলে মন্তব্য করেন তিনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী চঞ্চল কুমার বলেন, সাংস্কৃতিক সংযোগ ও সৃজনশীলতায় বরাবরই জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ব্রিকস ওয়েভস বাজার এবং নভেম্বরে আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সঙ্গে ব্রিকস চলচ্চিত্র উৎসবেরও আয়োজন হবে। ব্রিকস দেশগুলির ঐতিহ্য এবং মেধাসম্পন্ন মানুষের মেলবন্ধন এই উদ্যোগকে আরও জোরদার করে তুলবে বলে তিনি আশাবাদী। ওয়েভস বাজারের পাশাপাশি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনলজি কিংবা ইন্ডিয়া সিনে ক্লাবের মতো প্রতিষ্ঠানের কথাও উঠে আসে তাঁর বক্তব্যে। ২০২৭-এ মুম্বাইতে ওয়েভস-এর পরবর্তী সংস্করণে যোগ দেওয়ার জন্যও তিনি সকলের প্রতি আবেদন রেখেছেন।
বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার ফেস্টিভ্যাল ডিরেক্টর শ্রী আশুতোষ গোয়ারিকর আইএফএফআই, ২০২৬-এ যোগ দেওয়ার জন্য সমবেত সকলকে অনুরোধ জানান। এবার ঐ চলচ্চিত্র উৎসবে প্রায় ২৫০টি ছবি প্রদর্শিত হবে।
SC/AC/DM.
(रिलीज़ आईडी: 2295628)
आगंतुक पटल : 9