স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

জেলা-স্তরের ফরেনসিক মোবাইল ভ্যান নেটওয়ার্ক

प्रविष्टि तिथि: 05 AUG 2026 3:07PM by PIB Agartala

নয়াদিল্লী, ৫ আগস্ট ২০২৬: কেন্দ্র সরকার 'ফরেনসিক সক্ষমতা আধুনিকীকরণ প্রকল্প' (Scheme for Modernization of Forensic Capacities)-এর অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের আওতায় দেশের সমস্ত জেলা এবং রাজ্য ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিগুলিতে 'মোবাইল ফরেনসিক ভ্যান' সরবরাহের জন্য ৪৯৬.৬৬ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।

অপরাধের স্থান বা ঘটনাস্থলের বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং প্রমাণ সংগ্রহের সুবিধার্থে এই ভ্যানগুলিতে অত্যাধুনিক ফরেনসিক সরঞ্জাম রয়েছে। এই মোবাইল ফরেনসিক ভ্যানগুলিতে যেসব সুবিধা ও সরঞ্জাম পাওয়া যাবে তার মধ্যে রয়েছে—ঘটনাস্থলের নথিপত্র তৈরি (ডকুমেন্টেশন), ছবি ও ভিডিও ধারণ, জৈবিক ও সূক্ষ্ম প্রমাণ সংগ্রহ, আঙুলের ছাপ শনাক্ত ও সংগ্রহ, ফিজিকেল প্রমাণের প্রাথমিক পরীক্ষা, প্রমাণাদি নিরাপদে সংরক্ষণ এবং ডিজিটাল নথিপত্র তৈরির ব্যবস্থা।

এখন পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যের জন্য ৬১৯টি মোবাইল ফরেনসিক ভ্যান বরাদ্দ করা হয়েছে। জনবল নিয়োগসহ এগুলির পরিচালন সংক্রান্ত যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলকেই বহন করতে হবে।

রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী বান্দি সঞ্জয় কুমার এ কথা জানিয়েছেন।

*****

PS/SG


(रिलीज़ आईडी: 2294883) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Telugu