যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রক
কমনওয়েলথ গেমস – এ পদকজয়ী ভারোত্তলকদের সংবর্ধনা কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়ার
प्रविष्टि तिथि:
03 AUG 2026 2:14PM by PIB Agartala
নয়াদিল্লি, ০৩ অগাস্ট, ২০২৬
কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া কমনওয়েলথ গেমস – এর পদকজয়ী ভারোত্তলকদের আজ সংবর্ধনা জানিয়েছেন। ভারতীয় ভারোত্তলকরা ১১টি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে ৮টি পদক জয় করেন। এই পদকগুলির মধ্যে রয়েছে – ১টি সোনা, ৬টি রূপা এবং একটি ব্রোঞ্জ।
কেন্দ্রীয় মন্ত্রী স্বর্ণপদক জয়ীদের প্রত্যেককে ৩০ লক্ষ টাকা, রৌপ্যপদক জয়ীকে ২০ লক্ষ টাকা এবং ব্রোঞ্জ পদক জয়ীকে ১০ লক্ষ টাকা নগদ পুরস্কার প্রদান করেছেন। ভারোত্তলকদের অভিনন্দন জানিয়ে ডঃ মান্ডভিয়া বলেছেন, সমগ্র দেশ তাঁদের সাফল্যের উদযাপন করেছে। সংসদেও প্রতিটি পদক জয়ের কথা ঘোষণা হয়েছে। এই গৌরবের মুহূর্ত প্রত্যেক ভারতীয়কে গর্বিত করেছে। তিনি ভারোত্তলক দলের কোচ দ্রোণাচার্য পদক জয়ী বিজয় শর্মাকে সম্মান জানান। শ্রী শর্মাও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যে ১১ জন ভারোত্তলক প্রতিদ্বন্দ্বিতার আসরে ছিলেন, তাঁদের ৬ জন খেলো ইন্ডিয়া ক্রীড়াবিদ। কেন্দ্রীয় মন্ত্রী ক্রীড়াবিদদের ক্রীড়া দূত হওয়ার আহ্বান জানিয়েছেন। তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে বিদ্যালয় ও কলেজেও তাঁদের ভ্রমণের আহ্বান জানিয়েছেন।
এরপর ভারোত্তলকদের সঙ্গে ডঃ মান্ডভিয়ার কথা হয়। তাঁদের পদক জয়ের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছেও তাঁরা, বিশেষ করে এশিয়ান গেমস ২০২৬ –এ অনুপ্রেরণার অঙ্গ হয়ে উঠতে পারেন বলে তিনি জানান। ক্রীড়াবিদরাও তাঁদের নিজেদের জীবনের সংগ্রামের পাশাপাশি জাতীয় প্রশিক্ষণ শিবিরের সহায়তা, বৈজ্ঞানিক প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিযোগিতার সু্যোগের কথা জানান।
সামান্য ভুলে যাঁরা পদক জয় করতে পারেননি ডঃ মান্ডভিয়া তাঁদের নিরাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন ক্রীড়াবিদরা কখনও হারেন না। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ১৪০ কোটি ভারতবাসীর সমর্থন তাঁদের উপর রয়েছে। বিশ্বস্তরে ভারতীয় ক্রীড়াবিদরা যাতে তাঁদের যোগ্যতা প্রদর্শন করতে পারেন, সেজন্য দেশজুড়ে তাঁদের প্রশিক্ষণের সম্ভাব্য সবরকমের সু্যোগ গড়ে তোলা হচ্ছে।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2293899)
आगंतुक पटल : 5