সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

দু চাকার রোড অ্যাম্বুলেন্স

प्रविष्टि तिथि: 03 AUG 2026 1:19PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩ অগাস্ট, ২০২৬ 

 

সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক সেন্ট্রাল মোটর ভেহিকলস রুলস ১৯৮৯-এর সংশোধনীর প্রস্তাব দিয়ে একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে দু চাকার রোড অ্যাম্নুলেন্সের জন্য একটি নিয়ন্ত্রণমূলক কাঠামো গঠনে।

দু চাকার রোড অ্যাম্নুলেন্স আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত সাহায্য করতে পারবে এবং গ্রামীণ ও দুর্গম এলাকার পাশাপাশি পার্বত্য অঞ্চলে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে কাজে লাগবে। 

বর্তমানে দু চাকার রোড অ্যাম্বুলেন্সগুলি সেন্ট্রাল মোটর ভেহিকলস রুলস অনুযায়ী  কোনও বিশেষ গাড়ির শ্রেণী হিসেবে নিয়ন্ত্রণাধীন নয়। এছাড়া এটির নির্মাণ, কার্যকরী সুরক্ষা, রোগীকে নিয়ে যাওয়ার ব্যবস্থা, অনুমোদিত ধরন, নথিভুক্তিকরণ এবং গাড়ির স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত কোনো জাতীয় নীতি নেই। সেইজন্য নিম্নলিখিত প্রস্তাবগুলি রাখা হয়েছে। 
১লা অক্টোবর ২০২৭-এ বা তারপরে নির্মিত এলটু ক্যাটাগরির দু চাকার রোড অ্যাম্বুলেন্সগুলিকে এআইএস-২০৯ (পার্টওয়ান) ২০২৬-এর অনুযায়ী হতে হবে। 

১লা অক্টোবর ২০২৭ থেকে মাথায় আলো লাগানো দুচাকার রোড অ্যাম্বুলেন্সগুলিকে এআইএস-২০৯ (পার্টওয়ান) ২০২৭-এর অনুযায়ী হতে হবে।

রাজ্য সরকারগুলি নির্দিষ্ট এলাকায় এই ধরনের অ্যাম্বুলেন্স চলাচলের জন্য নথিভুক্ত হতে পারে। 

দু চাকার রোড অ্যাম্বুলেন্সগুলিকে পরিবহণ শকট হিসেবে বিবেচনা করা হবে। প্রতি দু বছরে ফিটনেস সার্টিফিকেট রিনিউ করতে হবে। নিরীক্ষার সময় রোগী বহন ব্যবস্থা, টায়ার এবং রিম আপৎকালীন সতর্কমূলক আলো, স্ট্রেচার, লকিং ব্যবস্থা ইত্যাদি নিরীক্ষা করা হবে। 

প্রস্তাবিত কাঠামোটি আশা করা হচ্ছে আরও বেশি সুরক্ষা দেবে। সেইসঙ্গে আরও দ্রুততার সঙ্গে আপৎকালীন পরিস্থিতিতে সাহায্য করবে এবং সাধারণত যেসব জায়গায় সাধারণ অ্যাম্বুলেন্স চলাচল করতে পারে না সেখানে জরুরি চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কাজে লাগবে। 

খসড়া বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে ৩০ দিন পর খসড়া বিধিগুলি সম্পর্কে মন্তব্যগুলি পরীক্ষা করা হবে। তারপরে সেন্ট্রাল মোটর ভেহিকলস রুলস ১৯৮৯-এর অধীনে বিধিগুলি চূড়ান্ত করা হবে।   

 

SC / AP /AG


(रिलीज़ आईडी: 2293777) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali-TR , Gujarati , Tamil , Telugu , Kannada