গ্রামোন্নয়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

দক্ষতা থেকে জাতীয় সম্মান : ছয় ডিডিইউ-জিকেওয়াই যুবাকে আমন্ত্রণ করা হল ভারতের ৮০-তম স্বাধীনতা দিবস উদযাপনে বিশেষ অতিথি হিসেবে

प्रविष्टि तिथि: 03 AUG 2026 11:32AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩ অগাস্ট, ২০২৬ 

 

গ্রামীণ দক্ষতা উন্নয়নে রূপান্তরকারী প্রভাবের উল্লেখযোগ্য স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ওড়িশা, মিজোরাম এবং নাগাল্যান্ড থেকে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা (ডিডিইউ-জিকেওয়াই)-র ছয় সুবিধাপ্রাপককে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ১৫ আগস্ট ২০২৬-এ নতুন দিল্লিতে ভারতের ৮০-তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে। 

ভারতীয় ডাকঘরের মাধ্যমে নির্বাচিত সুবিধাপ্রাপকরা সরকারি আমন্ত্রণপত্র পেয়েছেন লালকেল্লায় স্বাধীনতা দিবস অনুষ্ঠান এবং রাষ্ট্রপতি ভবনে মাননীয় রাষ্ট্রপতি আয়োজিত সম্মানজনক ‘অ্যাট হোম’ নৈশভোজে উপস্থিত থাকার জন্য। এই সম্মান শুধুমাত্র তাদের ব্যক্তিগত সাফল্যের স্বীকৃতি নয় বরং ডিডিইউ-জিকেওয়াই-এর মাধ্যমে দক্ষতা সৃষ্টি, সুস্থায়ী জীবিকা এবং মর্যাদাকর কর্মসংস্থান সূত্রে রূপান্তরের জাতীয় স্বীকৃতি। 

ওই যুবারা লালকেল্লায় জাতীয় অনুষ্ঠানের সাক্ষী থাকবেন এবং রাষ্ট্রপতি ভবনে অভ্যর্থনায় অংশ নেবেন। এই মর্যাদাকর জাতীয় অনুষ্ঠানে তাদের উপস্থিতি গ্রামীণ দক্ষতাকরণ পরিমণ্ডল এবং ডিডিইউ-জিকেওয়াই-এর মাধ্যমে উঠে আসা তরুণ সাফল্যলাভকারীদের জন্য একটি গর্বের মুহূর্ত। 

ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের দীনদয়াল অন্ত্যোদয় যোজনা-ন্যাশনাল রুরাল লাইভলিহুডস মিশন (ডিএওয়াই-এনআরএলএম)-এর অধীনে ডিডিইউ-জিকেওয়াই একটি ফ্ল্যাগশিপ কর্মসংস্থান সংযুক্ত দক্ষতা উন্নয়ন কর্মসূচি। এই কর্মসূচিতে গ্রামের দরিদ্র যুবাদের শিল্পের উপযোগী দক্ষ করে তোলার পাশাপাশি জাতীয়স্তরে স্বীকৃত শংসাপত্র দেওয়া হয় এবং তারা সুস্থায়ী ও মর্যাদাকর কর্মসংস্থানের সুবিধা পায়। 

ডিডিইউ-জিকেওয়াই-এর মাধ্যমে সারাদেশের লক্ষ লক্ষ গ্রামীণ যুবা যুক্ত হয়েছে দীর্ঘমেয়াদি জীবিকার সুবিধার সঙ্গে। এই কর্মসূচিতে তারা হয়ে উঠছে অর্থনৈতিকভাবে স্বনির্ভর, সশক্তিমান এবং ভারতের অগ্রগতির কাহিনিতে সক্রিয় অবদানকারী। 

এই সাফল্য সুবিধাপ্রাপকদের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের প্রতিফলন পাশাপাশি সংশ্লিষ্ট স্টেট রুরাল লাইভলিহুড মিশনগুলি (এসআরএলএম), প্রকল্প রূপায়ণকারী সংস্থা এবং গ্রামোন্নয়ন মন্ত্রকের মিলিত প্রয়াসের ফল। 

এই সম্মান সারা ভারতের লক্ষ লক্ষ গ্রামীণ যুবাকে উৎসাহিত করবে এবং এই ধারণা নতুন করে তৈরি করবে যে দক্ষতা তৈরি করে সুযোগ, সুস্থায়ী জীবিকা দেয় স্বনির্ভরতা এবং সক্ষম যুবারা বিকশিত ভারতের লক্ষ্যে যাত্রাকে গতি দেয়।   

 

SC / AP /AG


(रिलीज़ आईडी: 2293715) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu , Kannada , Malayalam