প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রীকে ফোন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর

प्रविष्टि तिथि: 31 JUL 2026 7:28PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩১ জুলাই ২০২৬

 

 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মাননীয় অ্যান্ডি বার্নহ্যাম

আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন। 

 

 

দায়িত্ব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী বার্নহ্যামকে আন্তরিক অভিনন্দন জানান

প্রধানমন্ত্রী মোদী এবং সফল কার্যকাল কামনা করে তাঁকে শুভেচ্ছা জানান। 

 

 

ভারত-যুক্তরাজ্য সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার উপায় নিয়ে তাঁরা আলোচনা করেন। তাঁরা ‘ভারত-যুক্তরাজ্য ভিশন ২০৩৫’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা, নিরাপত্তা, পরিবেশ-বান্ধব শক্তি, শিক্ষা এবং মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের মতো অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে তাঁরা সম্মত হন।

 

নেতৃবৃন্দ ভারত-যুক্তরাজ্য সর্বাত্মক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সম্প্রতি কার্যকর হয়েছ। দুই নেতা একে স্বাগত জানান এবং উভয় দেশের মানুষের সমৃদ্ধি ও কল্যাণের লক্ষ্যে এর বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানোর বিষয়ে তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় করেন।

 

 

 

SC/MP/AS


(रिलीज़ आईडी: 2292920) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam