পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিজ্ঞানসম্মত পরীক্ষা-নিরীক্ষা এবং সব পক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনার পরই ই-২০ চালু হয়েছে

प्रविष्टि तिथि: 30 JUL 2026 3:04PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ জুলাই, ২০২৬

 

 

ইথানল ব্লেন্ডেড পেট্রোল (ইবিপি) কর্মসূচি রূপায়িত হয়েছে পর্যায়ক্রমে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং নীতি আয়োগ, গাড়ি প্রস্তুতকারী সংস্থা, তেল বিপণনকারী সংস্থা, অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এআরএআই), সোস্যাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (এসআইএএম), ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অফ পেট্রোলিয়াম (আইআইপি) এবং অন্যান্য কারিগরী প্রতিষ্ঠানগুলির সঙ্গে বিস্তারিত আলোচনা প্রক্রিয়ার মাধ্যমে। 

 

 

উচ্চমাত্রার ইথানল মিশ্রণের কাজ শুরু হয় সব সংস্থার সঙ্গে বিস্তারিত আলোচনা করার পরে। এআরএআই, এসআইএএম, আইওসিএল, আইআইপি এবং গাড়ি প্রস্তুতকারকরা নিবিড় সমীক্ষা এবং পরীক্ষামূলক চালনা করে ইঞ্জিনের বিভিন্ন ক্ষমতা ক্ষয় প্রতিরোধী ক্ষমতা জ্বালানী, সাশ্রয়কারী ক্ষমতা এবং দূষণ রোধী ক্ষমতা পরীক্ষা করে। তারপরেই তারা জানায়, নির্ধারিত মান অনুযায়ী ই-২০ ব্যবহার করা নিরাপদ। 

 

 

সমীক্ষায় দেখা গেছে, পুরোনো গাড়িতেও ই-২০ ব্যবহার করার ফলে উল্লেখযোগ্য কোনও ব্যতিক্রমী বিষয় নজরে আসেনি। ই-২০ জ্বালানির কারণে গাড়ির কার্যকারিতার ওপর বিশাল আকারে বিপ্রতীপ প্রভাব পড়তে দেখা যায়নি। 

 

 

সরকার শুধুমাত্র গবেষণার ওপর নির্ভর করেনি বরং দেশজুড়ে এটি চালুর পর যে অভিজ্ঞতা পাওয়া গেছে তার ওপর ভিত্তি করে সরকার সিদ্ধান্ত নিয়েছে। দেশে প্রায় ৮ কোটি গাড়ি প্রতিদিন খুচরো বিক্রয় কেন্দ্রে আসে যা পেট্রোল চালিত গাড়ির প্রায় ৮০ শতাংশ। 

 

 

এই তথ্য থেকে বোঝা যাচ্ছে সাড়ে তিন বছরের বেশি সময় ধরে ই-১৫ মিশ্রিত পেট্রোল ব্যবহার বেড়েছে এবং আড়াই বছরের বেশি সময় ধরে ব্যবহৃত হচ্ছে ই-১৯-ই-২০ জ্বালানি। ২০ কোটির বেশি দ্বি-চক্র যান এবং ৩ কোটির বেশি পেট্রোল গাড়ি এই জ্বালানি ভরে চলছে। ইথানল মিশ্রণের কারণে তেমন কিছু ইঞ্জিনের অসুবিধা, গাড়ি বসে যাওয়ার ঘটনা ঘটেনি। গাড়ি প্রস্তুতকারকদের পরিষেবা প্রদানের তথ্য অনুযায়ী গাড়িতে অস্বাভাবিক কোনও ক্ষয়ক্ষতি দেখা যায়নি ই-২০ জ্বালানির কারণে। 

 

 

২০২৫-২০২৬-এ একটি শীর্ষ স্থানীয় ওইএম ২.৮৪ কোটি গাড়ির সার্ভিস করেছে যার মধ্যে প্রায় ১.৫ কোটি গাড়ি প্রাথমিকভাবে ই২০-র উপযোগী বলে শংসায়িত নয়। কিন্তু দেখা গেছে ই-২০ সংক্রান্ত ক্ষয় বা কোনও অস্বাভাবিক ক্ষতি দেখা যায়নি। একটি শীর্ষ স্থানীয় টু হুইলার কোম্পানি একইরকম অভিজ্ঞতার কথা জানিয়েছে। এআরএআই পুনরায় জানিয়েছে যে, ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার আগে আন্তর্জাতিক মান অনুযায়ী নিবিড় পরীক্ষা নিরীক্ষা করা হয় গাড়ির। 

 

 

সব দিক খতিয়ে দেখেই ধাপে ধাপে ই-২০ বাজারে এসেছে। যদি ফলাফল নিয়ে গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি সন্তুষ্ট না হতো তাহলে তারা পুরোনো গাড়ির জন্য ই-২০ জ্বালানির সুপারিশও করতো না, ওয়াব়্যান্টির বাধ্যবাধকতাও মানতো না। 

 

 

এসআইএএম এবং এআরএআই অনুযায়ী ই-২০ গতি তোলার ক্ষমতা বৃদ্ধি করেছে এবং গাড়ি চলার গুণমানের উন্নতি করেছে পাশাপাশি কার্বন নিঃসরণ কমিয়েছে। ইথানলের হাই অক্টেন নাম্বার আধুনিক হাই কম্প্রেশন ইঞ্জিনকে সাহায্য করে এবং এর বাষ্পীভবনের উচ্চমাত্রার তাপ কম্বাশনের কার্যকারিতার উন্নতি করে। 

 

 

আজ লোকসভায় লিখিত জবাবে এই তথ্য দিয়েছেন, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী শ্রী সুরেশ গোপী।  

 

 

SC /AP /AG


(रिलीज़ आईडी: 2292005) आगंतुक पटल : 2
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , हिन्दी , Manipuri , Gujarati , Tamil , Telugu , Kannada