প্রতিরক্ষা মন্ত্রক
ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের স্বার্থে বড় ধরনের নীতিগত সংস্কারের ঘোষণা করলেন প্রতিরক্ষামন্ত্রী
प्रविष्टि तिथि:
28 JUL 2026 12:33PM by PIB Agartala
নতুন দিল্লি, ২৮ জুলাই ২০২৬
ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের স্বার্থে দুটি ক্ষেত্রে বড় ধরনের নীতিগত সংস্কারের ঘোষণা করলেন প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং। এর লক্ষ্য লিঙ্গ সাম্য এবং কর্তব্যরত অবস্থায় সমুদ্রে নিখোঁজ হয়ে যাওয়া কর্মীদের পরিবারের জন্য এককালীন সহায়তার ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা দূর করা। এই উপলক্ষে নতুন দিল্লির কর্তব্য ভবন-২-এ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা সচিব শ্রী রাজেশ কুমার সিং, উপকূলরক্ষী বাহিনীর মহানির্দেশক পরমেশ শিবামানি সহ উচ্চপদস্থ আধিকারিকরা।
বিগত ৫ দশক ধরে উপকূলরক্ষী বাহিনী যেভাবে দেশের সেবা করে চলেছে, তার উল্লেখ করে বাহিনীর সদস্যদের ভূয়সী প্রশংসা করেন প্রতিরক্ষামন্ত্রী। ২০২৭-এ বাহিনীর স্বর্ণজয়ন্তী – একথা উল্লেখ করেন তিনি।
উপকূলরক্ষী বাহিনীতে লিঙ্গ সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে স্বল্প মেয়াদী এবং স্থায়ী ভিত্তিতে মহিলা কর্মীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। তাঁদের কাজের শর্ত ও পরিধি হবে পুরুষ সহকর্মীদের সমতুল। বর্তমানে স্থায়ী ভিত্তিতে যেসব মহিলা কর্মী উপকূলরক্ষী বাহিনীতে রয়েছেন, তাঁদের পদোন্নতির দিকে বিশেষ দৃষ্টি দেওয়া হবে। শর্ত পূরণ হলে, স্বল্প মেয়াদী ভিত্তিতে নিযুক্ত মহিলা কর্মীরা স্থায়ী ভিত্তিতে নিযুক্তির সুযোগও পাবেন।
কর্তব্যরত অবস্থায় সমুদ্রে নিখোঁজ কর্মীর পরিবারের সদস্যদের এককালীন অর্থ সাহায্য দেওয়ার প্রক্রিয়া আরও সরল ও ত্বরান্বিত করার উদ্যোগও নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2290581)
आगंतुक पटल : 5