রাষ্ট্রপতিরসচিবালয়
ভারত-উত্তর মেসিডোনিয়া বিজনেস ফোরামে রাষ্ট্রপতির ভাষণ
প্রকাশিত:
21 JUL 2026 10:16PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ জুলাই, ২০২৬
রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মূর্মূ স্কোপিয়েতে আজ ভারত-উত্তর মেসিডোনিয়ায় বিজনেস ফোরামে উদ্বোধনী ভাষণ দেন। উত্তর মেসিডোনিয়ার প্রেসিডেন্ট ডক্টর গোরদানা সিলজানোভস্কা-দাভস্কোভা, সেখানকার সরকারের সদস্যবৃন্দ, ভারত এবং উত্তর মেসিডোনিয়া ব্যবসায়িক নেতৃত্ব, দুদেশের শিল্প সংগঠনের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি বলেন, উত্তর মেসিডোনিয়ায় ভারতের রাষ্ট্রপতির এটা প্রথম সফর। এরমধ্য দিয়ে প্রমাণিত হয় উত্তর মেসিডোনিয়ার সঙ্গে ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের নানা ক্ষেত্রে যুক্ত হতে গভীর উৎসাহী। তিনি আরও বলেন, ভারত উত্তর মেসিডোনিয়া অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নতুন সম্ভাবনার পূর্ণ সদ্ব্যবহারের অপেক্ষায়। রাষ্ট্রপতি বলেন, বাণিজ্য থেকে প্রকৃত অর্থনৈতিক অংশীদারিত্বের লক্ষ্যে এগোতে আমাদের দ্বিপাক্ষিক বিনিয়োগের ওপর জোর দিতে হবে। ডিজিটাল উদ্ভাবন থেকে শুরু করে কৃত্রিম মেধা, ঔষধ ক্ষেত্র, স্বাস্থ্য ক্ষেত্র, কৃষি প্রক্রিয়াকরণ এবং পরিবেশ বান্ধব জ্বালানীতে রূপান্তরের মতো নানা ক্ষেত্রে নতুন বিনিয়োগ সম্ভাবনার সুযোগ রয়েছে। ভারতে আগামী বছর ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিটে উত্তর মেসিডোনিয়াকে যোগদানে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
স্টার্টআপ বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং প্রযুক্তিগত উদ্যোগের অংশীদারিত্ব গড়ে তোলার প্রয়োজনের ওপর আলোকপাত করেছেন রাষ্ট্রপতি। তিনি দুদেশের বিনিয়োগ সংগঠন, বাণিজ্য সংগঠনগুলিকে বাণিজ্যিক প্রতিনিধি দলের মধ্যে যোগসূত্র প্রসারে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাৎক্ষণিক বিনিময়ের বাইরেও প্রযুক্তি রূপান্তর, যৌথ উদ্যোগ, কর্মসংস্থান প্রসারের মতো দীর্ঘমেয়াদি ক্ষেত্রে দুদেশের কোম্পানিগুলিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ভারত এবং উত্তর মেসিডোনিয়ার মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র বিন্যাসে ফোরাম নতুন নতুন ধারণা নিয়ে এগিয়ে আসবে বলে রাষ্ট্রপতি আস্থা প্রকাশ করেছেন।
রাষ্ট্রপতির পুরো ভাষণটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন ....
http://chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/jul/doc2026721928301.pdf
SC /AB /AG
(রিলিজ আইডি: 2287607)
ভিজিটরের কাউন্টার : 22