অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

জুন ২০২৬ পর্যন্ত ইউপিআই ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫৫.৪৯ কোটি

प्रविष्टि तिथि: 20 JUL 2026 4:42PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ জুলাই, ২০২৬ 

 

ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) হল, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) পরিচালিত একটি পেমেন্ট ব্যবস্থা, যা 'পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭'-এর অধীনে অনুমোদিত।

 এনপিসিআই জানিয়েছে, ২০২৬ সালের জুন মাস পর্যন্ত ইউপিআই প্ল্যাটফর্মে ৫৫.৪৯ কোটি ব্যবহারকারী আর্থিক লেনদেন করেছেন।

২০২১-২২ অর্থবর্ষে ইউপিআই-এর মাধ্যমে আর্থিক লেনদেনের পরিমাণ ছিল ৮৪.১৬ লক্ষ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষে এই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩১৪.২৩ লক্ষ কোটি টাকা। 

এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড (এনআইপিএল) হল, এনপিসিআই-এর একটি  সহযোগী প্রতিষ্ঠান। ২০২০ সালের এপ্রিলে গঠিত এই প্রতিষ্ঠানটির লক্ষ্য হল, বিদেশি সংস্থাগুলির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এনপিসিআই-এর বিভিন্ন পেমেন্ট প্ল্যাটফর্ম, যেমন ইউপিআই এবং রুপে (RuPay) কার্ড স্কিমকে আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দেওয়া। এর ফলে, ভারতীয় পর্যটক ও প্রবাসীরা নির্বিঘ্নে আন্তঃসীমান্ত পেমেন্ট করতে পারেন। 

ইউপিআই-ভিত্তিক লেনদেনকে নিরাপদ ও স্বচ্ছ করে তোলার লক্ষ্যে সরকার, আরবিআই এবং এনপিসিআই বিভিন্ন সময়ে পদক্ষেপ গ্রহণ করেছে। 

যে সব দেশের সঙ্গে ইউপিআই ব্যবস্থা চালু রয়েছে সেগুলি হল – ভুটান, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরশাহী, ফ্রান্স, মরিশাস, শ্রীলঙ্কা, নেপাল, কাতার, গ্রিস এবং কাম্বোডিয়া।


আজ লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে অর্থ প্রতিমন্ত্রী শ্রী পঙ্কজ চৌধুরী এই তথ্য জানিয়েছেন।

 

 

SC/MP/DM


(रिलीज़ आईडी: 2286923) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Tamil , Kannada