প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

৩৭তম আন্তর্জাতিক বায়োলজি অলিম্পিয়াডে অসাধারণ সাফল্যের জন্য ভারতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

प्रविष्टि तिथि: 19 JUL 2026 7:11PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ জুলাই, ২০২৬ 

 

লিথুয়ানিয়ার ভিলনিয়াসে অনুষ্ঠিত ৩৭তম আন্তর্জাতিক বায়োলজি অলিম্পিয়াডে ভারতীয় দলের অসাধারণ সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই দলটিকে অভিনন্দন জানিয়েছেন। এই প্রতিযোগিতায় দলের চারজন সদস্যই পদক জয় করেছেন। এর মধ্যে একটি স্বর্ণপদকও রয়েছে। শ্রী মোদী বলেন যে, ভাব্যা গুনওয়াল, সৌমিল মাইতি, নিশিত কালানি এবং আনমোল কুমার মলিকিউলার বায়োলজি (আণবিক জীববিজ্ঞান), বায়োকেমিস্ট্রি,সিস্টেমেটিক্স এবং প্ল্যান্ট কম্পিউটেশনাল বায়োলজির মতো বিষয়গুলিতে গভীর জ্ঞানের পরিচয় দিয়েছেন। তাঁদের এই সাফল্য আরও অনেক তরুণ-তরুণীকে অনুপ্রাণিত করবে।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে বলেছেন:
অত্যন্ত আনন্দের বিষয় যে, লিথুয়ানিয়ার ভিলনিয়াসে অনুষ্ঠিত ৩৭তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে ভারতীয় দলের চারজন সদস্যই পদক জয় করেছেন। এর মধ্যে একটি স্বর্ণপদকও রয়েছে।
অলিম্পিয়াডে সাফল্যের অর্জন করা ভাব্যা গুনওয়াল, সৌমিল মাইতি, নিশিত কালানি এবং আনমোল কুমারের জন্য আমি গর্বিত। তাঁরা মলিকিউলার বায়োলজি ও বায়োকেমিস্ট্রি, অ্যানিমেল ফিজিওলজি্, অ্যানিমেল মরফোলজি ও সিস্টেমেটিক্স এবং প্ল্যান্ট কম্পিউটেশনাল বায়োলজির মতো বিষয়গুলিতে গভীর জ্ঞানের পরিচয় দিয়েছেন।

আমি নিশ্চিত যে, তাঁদের এই সাফল্য আরও অনেক তরুণ-তরুণীকে অনুপ্রাণিত করবে।
https://x.com/narendramodi/status/2078790225518850399?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2078790225518850399%7Ctwgr%5E18784d49c3160b134fc490e5448a454819d20390%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2286346reg%3D3lang%3D1

 

 

SC/PM/SB


(रिलीज़ आईडी: 2286455) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Telugu , Kannada , Malayalam , Assamese , Odia , English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati