প্রধানমন্ত্রীরদপ্তর
স্কাইরুট অ্যারোস্পেসকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
प्रविष्टि तिथि:
18 JUL 2026 9:54AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ জুলাই ২০২৬
ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি উৎক্ষেপণ যান 'বিক্রম-১'-এর প্রথম কক্ষপথ-মুখী উৎক্ষেপণের প্রাক্কালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্কাইরুট অ্যারোস্পেসকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এই ঘটনাকে দেশের মহাকাশ যাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। শ্রী মোদী বলেন, বিক্রম-১-এর উৎক্ষেপণ ভারতের মহাকাশ-সংক্রান্ত উচ্চাকাঙ্ক্ষার ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করছে এবং উদ্ভাবন, প্রযুক্তি ও উদ্যোক্তা হিসেবে দেশের ক্রমবর্ধমান সক্ষমতাকে তুলে ধরছে।
প্রধানমন্ত্রী দেশের নাগরিকদের, বিশেষ করে তরুণদের, এই যুগান্তকারী অভিযান প্রত্যক্ষ করার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী 'এক্স' হ্যান্ডেলে-এ এক পোস্টে বলেন:
ভারতের মহাকাশ যাত্রায় এক ঐতিহাসিক নতুন দিগন্ত!
আজ সকাল ১১:৩০-এ, স্কাইরুট অ্যারোস্পেস ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি উৎক্ষেপণ যান 'বিক্রম-১'-এর প্রথম কক্ষপথ-মুখী উৎক্ষেপণ সম্পন্ন করবে।
চার-ধাপ বিশিষ্ট এই রকেটটি দ্রুত এবং চাহিদা-মাফিক উৎক্ষেপণ পরিষেবা প্রদানের লক্ষ্যে তৈরি করা হয়েছে। এই অভিযান আমাদের তরুণদের মেধা, সংকল্প এবং উদ্যোক্তা-সুলভ মানসিকতাকে তুলে ধরে। কীভাবে আমাদের মহাকাশক্ষেত্রের সংস্কারগুলি উদ্ভাবন ও উদ্যোগের জন্য নতুন সুযোগ উন্মোচন করছে এটি তা পরিস্ফুট করে।
সফল উৎক্ষেপণের জন্য স্কাইরুট অ্যারোস্পেসের সমগ্র দলকে আমার শুভেচ্ছা। বিক্রম-১ যেন সুউচ্চ আকাশে পাড়ি জমায়, ইতিহাস সৃষ্টি করে এবং উদ্ভাবকদের এক প্রজন্মকে অনুপ্রাণিত করে।
আমি সকল ভারতীয়কে, বিশেষ করে আমার তরুণ বন্ধুদের, এই ঐতিহাসিক অভিযানটি অনুসরণ করার এবং #IndiaWithVikram1 হ্যাশট্যাগ ব্যবহার করে 'টিম স্কাইরুট'-এর সাফল্যের জন্য শুভকামনা জানানোর আহ্বান জানাচ্ছি।
@SkyrootA
https://x.com/narendramodi/status/2078306459893563667?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2078306459893563667%7Ctwgr%5E4ddedea694565486d54e60ca7d417f16a080afea%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2286010reg%3D3lang%3D1
SC/PM/NS
(रिलीज़ आईडी: 2286051)
आगंतुक पटल : 2