বস্ত্রমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত টেক্স ২০২৬-এ অভূতপূর্ব ব্যবসায়িক গতি এবং বিপুল সংখ্যক দর্শক সমাগম

प्रविष्टि तिथि: 17 JUL 2026 3:11PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৭ জুলাই, ২০২৬

 

 

 

ভারত টেক্স ২০২৬-এর প্রথম তিন দিনে ভারত মণ্ডপম বিশ্বজনীন বস্ত্র ও পোশাক শিল্পের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, দেশীয় ও আন্তর্জাতিক অংশীদারদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া মিলেছে। বিশ্বের বৃহত্তম এই বস্ত্র প্রদর্শনীতে অভূতপূর্ব দর্শক সমাগম, প্রাণবন্ত ব্যবসায়িক কার্যকলাপ, ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক যোগাযোগ এবং ভাবনার আদান-প্রদান দেখা গেছে, যা বস্ত্রশিল্পের এক বিশ্বস্ত বিশ্বব্যাপী উৎস, উৎপাদন, উদ্ভাবন এবং বিনিয়োগ গন্তব্য হিসেবে ভারতের উত্থানকে পুনরায় নিশ্চিত করেছে।

 

১৬ লক্ষ বর্গফুটেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত ভারত টেক্স ২০২৬-এ ১,৬৪৭ জন প্রদর্শক, প্রায় ৯৫,০০০ ব্যবসায়িক দর্শনার্থী (যাদের মধ্যে ২০,০০০ জনেরও বেশি ফের এসেছেন), ১১,৩১৫ জন ক্রেতা (যার মধ্যে ৬,০৯০ জন আন্তর্জাতিক ক্রেতা), এবং ১৩৮টি দেশ থেকে ৩,৪৬১ জন প্রতিনিধি ও অংশগ্রহণকারী সমবেত হয়েছেন। প্রথম তিন দিন জুড়ে ২৮,৫০০-এর বেশি বি২বি মিটিং, ১০০-এর বেশি বি২জি ও জি২জি আলোচনা এবং বেশ কিছু কৌশলগত বিনিয়োগ আলোচনার আয়োজন করা হয়েছে। ভারত টেক্স ২০২৬, বস্ত্র খাতে প্রায় ১৪,৩০০ কোটি টাকা বিনিয়োগের অনুঘটক হিসাবে কাজ করেছে। কর্ণাটক (২,৮২১ কোটি টাকা, ১১,০২০টি কর্মসংস্থান), বিহার (১,৪৭৬ কোটি টাকা, ৪০,৫০০-এর বেশি কর্মসংস্থান), মহারাষ্ট্র (১,০৯৫ কোটি টাকা) এবং অন্ধ্রপ্রদেশ (৪,১০০ কোটি টাকা)-সহ বিভিন্ন রাজ্যের সঙ্গে ৩০টিরও বেশি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এছাড়াও, আরইঅ্যান্ডইউপি ভারতে ৪,৮০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছে। প্রায় ২.৮ বিলিয়ন ডলার মূল্যের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অনুসন্ধানও তৈরি হয়েছে। 

 

বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, মহারাষ্ট্র, কর্ণাটক এবং তামিলনাড়ু রাজ্যভিত্তিক অংশীদার হিসেবে এই বস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। এছাড়া আরও বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তাদের নিজস্ব প্যাভিলিয়নের মাধ্যমে বস্ত্রশিল্পে নিজেদের সক্ষমতা প্রদর্শন করেছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শ্রী ভগবন্ত সিং মান-এর পাশাপাশি মহারাষ্ট্র, তামিলনাড়ু, অসম, উত্তরপ্রদেশ এবং বিহারের মন্ত্রীদের উপস্থিতি, ভারতের প্রধান বস্ত্র প্ল্যাটফর্ম হিসেবে ভারত টেক্স-এর গুরুত্বকে আরও তুলে ধরেছে।

 

আন্তর্জাতিক অংশগ্রহণও ছিল সমানভাবে চিত্তাকর্ষক। নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, রাশিয়া, কম্বোডিয়া এবং পর্তুগাল থেকে মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদলের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা এবং মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ব্রিটেন, স্পেন, ইতালি, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরশাহী, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও জার্মানি সহ বিভিন্ন দেশ থেকে ৩০টিরও বেশি শিল্প ও আন্তর্জাতিক ব্যবসায়িক প্রতিনিধিদল এতে অংশগ্রহণ করেছে।

 

এই অনুষ্ঠানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল পারস্পরিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়। ১০০টি অধিবেশনে ৬০০ জনেরও বেশি নীতি নির্ধারক, বিশেষজ্ঞ, শিল্পপতি, সিএক্সও এবং শিক্ষাবিদ অংশগ্রহণ করেন। প্যানেল আলোচনা, গোলটেবিল বৈঠক এবং মাস্টারক্লাসে বিশ্ব বাণিজ্যের গতিপ্রকৃতি, স্থায়িত্ব, চক্রাকার অর্থনীতি, প্রযুক্তিগত উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা, দায়িত্বশীল উৎস, বিনিয়োগের সুযোগ, কারিগরী বস্ত্রশিল্প এবং আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। অন্যতম উল্লেখযোগ্য আকর্ষণ ছিল টিবিডি প্যাভিলিয়নে অনুষ্ঠিত ‘সংরচনা হ্যাকাথন’, যেখানে কারিগরী বস্ত্রশিল্প ক্ষেত্রে ভারতের তরুণ উদ্ভাবকদের উদ্ভাবনী প্রতিভা প্রদর্শন করা হয়। সারাদেশ থেকে ছাত্রছাত্রী ও উদ্ভাবকরা কৃষকদের জন্য সুরক্ষামূলক পোশাক, ডায়াবেটিসের ক্ষত পরিচর্যার উন্নত উপায় থেকে শুরু করে চরম আবহাওয়ার জন্য হালকা ওজনের তাপ-নিরোধক গদি পর্যন্ত বিভিন্ন বাস্তবসম্মত সমাধান উপস্থাপন করেছেন। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী শ্রী গিরিরাজ সিং এবং কেন্দ্রীয় বস্ত্র ও বিদেশ প্রতিমন্ত্রী শ্রী পবিত্র মার্গেরিটা এই উদ্যোগকে স্বীকৃতি জানিয়েছেন। অন্তর্ভুক্তিমূলক বিকাশকে উৎসাহিত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে, ভারত টেক্স ২০২৬ দেশের উচ্চাকাঙ্ক্ষী জেলাগুলো থেকে ২৫০ জনেরও বেশি উদ্যোক্তা এবং তাঁতিদের জন্য বিশেষ পরিদর্শন সফরের আয়োজন করে। এই কর্মসূচিটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলিকে ক্রেতা, প্রদর্শক এবং শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ এনে দিয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড, ব্র্যান্ডিং, পণ্যের উদ্ভাবন এবং রপ্তানির সুযোগ সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদানের পাশাপাশি এর মাধ্যমে তৃণমূল স্তরের উদ্যোক্তাদের সামর্থ্য বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাপী পোশাক উৎপাদনে ভারতের ক্রমবর্ধমান প্রভাবকে আরও জোরদার করতে, ভারত টেক্স ২০২৬-এর পাশাপাশি আন্তর্জাতিক পোশাক ফেডারেশন-এর বোর্ড সভাও অনুষ্ঠিত হয়।

 

এই অনুষ্ঠানের একটি যুগান্তকারী মাইলফলক ছিল ভারত টেক্স ট্রেড ফেডারেশন (বিটিটিএফ) এবং বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ টেক্সটাইল ও ফ্যাশন সোর্সিং প্ল্যাটফর্ম প্রিমিয়ার ভিশন প্যারিসের মধ্যে একটি লেটার অফ ইন্টেন্ট (এলওআই) স্বাক্ষর। এই কৌশলগত সহযোগিতার লক্ষ্য হলো বাজার প্রবেশাধিকার, সুস্থিত সোর্সিং, ডিজাইন ইন্টেলিজেন্স এবং ক্রেতা-বিক্রেতা যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে ভারত-ইউরোপীয় ইউনিয়ন বস্ত্রশিল্পগত অংশীদারিত্বকে আরও গভীর করা, যা ভারতীয় উৎপাদক, রপ্তানিকারক এবং মাঝারি ও ক্ষুদ্র শিল্পের জন্য নতুন বিশ্বব্যাপী সুযোগ তৈরি করবে। ভারত টেক্স ২০২৬-এ ভারতের ঐতিহ্যবাহী টেক্সটাইলকে প্রিমিয়াম গ্লোবাল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করার বিষয়েও অর্থপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। প্রখ্যাত ডিজাইনার রাহুল মিশ্র ও বৈশালী শাদাঙ্গুলে, শিল্পনেতাদের সঙ্গে জোর দিয়ে বলেন, ভারতের তাঁত, হস্তশিল্প এবং ঐতিহ্যবাহী বয়নশিল্পের সমৃদ্ধ ঐতিহ্য, কারুশিল্প এবং সাংস্কৃতিক আখ্যানের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে দেশের সবচেয়ে শক্তিশালী স্বতন্ত্র পরিচয় হয়ে উঠতে পারে।

 

হল নং ৪-এ অবস্থিত সিএমএআই-এর ‘ব্র্যান্ডস অফ ইন্ডিয়া’ প্যাভিলিয়নটি অন্যতম প্রধান আকর্ষণ হয়য়ে ওঠে, সেখানে ৭০টিরও বেশি শীর্ষস্থানীয় ভারতীয় পোশাক ব্র্যান্ড একত্রিত হয়েছিল এবং ক্রেতাদের সামনে ভারতের প্রাণবন্ত ফ্যাশন ও পোশাক জগতের এক অতুলনীয় প্রদর্শনী তুলে ধরা হয়েছিল। প্রথমবারের মতো, এই প্যাভিলিয়নে ভারতের দ্রুত বিকাশশীল ‘ইন্টিমেট অ্যান্ড ইনারওয়্যার’ বিভাগের জন্য একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়েছিল, যেখানে মুম্বাই ও দিল্লির শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলি তাদের সর্বশেষ উদ্ভাবনী পণ্যগুলি উপস্থাপন করে। ওয়েস্টসাইড, টমি হিলফিগার, ক্যালভিন ক্লেইন, ইউএস পোলো অ্যাসন, অ্যারো, ফ্লাইং মেশিন, লুই ফিলিপ, ভ্যান হিউসেন, অ্যালেন সলি, পিটার ইংল্যান্ড, রিবক, আমেরিকান ঈগল, র‍্যালফ লরেন, সব্যসাচী, তরুণ তাহিলিয়ানি, জয়পুর, ডাব্লিউ ফর ওম্যান, বেওয়াকুফ, ডলার, বডিকেয়ার, ডিউক সহ আরও বেশ কিছু আন্তর্জাতিক ও ভারতীয় ব্র্যান্ড ক্রেতা ও খুচরা বিক্রেতাদের আকৃষ্ট করেছে। সিএমএআই এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর টেক্সটাইল সাসটেইনেবিলিটি (গ্যাটস)-এর যৌথ উদ্যোগে উপস্থাপিত ‘ইকো-স্টিচ সাসটেইনেবিলিটি অ্যান্ড সার্কুলারিটি হাব’-এর মাধ্যমে ভারত টেক্স ২০২৬-এর কেন্দ্রবিন্দুতে ছিল সুস্থিত উন্নয়ন। 

 

 

 

SC/SD/SKD


(रिलीज़ आईडी: 2285856) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu , Kannada