প্রধানমন্ত্রীরদপ্তর
৫৬তম ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড (আইপিএইচও) ২০২৬-এ স্বর্ণপদক জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
13 JUL 2026 1:13PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কলম্বিয়ার বুকারামাঙ্গায় অনুষ্ঠিত ৫৬তম ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড (IPhO) ২০২৬-এ স্বর্ণপদক জয়ী ভারতীয় দলের সদস্য—কনিষ্ক জৈন, রিদ্ধেশ অনন্ত বেন্দালে, ঋষিত গর্গ, শ্রেষ্ঠ সুরাইয়া এবং স্বরিত জোশীকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন যে, তাঁদের এই সাফল্য দেশের যুবশক্তির অমিত সম্ভাবনা এবং বিজ্ঞান ও গবেষণার প্রতি তাঁদের গভীর আগ্রহের আরও একটি উদাহরণ।
শ্রী মোদী আরও বলেন, গত এক দশকে ভারতীয় ছাত্র-ছাত্রীরা এই প্ল্যাটফর্মের বিভিন্ন সংস্করণে ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছে।
প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন:
“আমাদের তরুণদের অসাধারণ সাফল্য!
কলম্বিয়ার বুকারামাঙ্গায় অনুষ্ঠিত ৫৬তম ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড (IPhO) ২০২৬-এ স্বর্ণপদক জয়ী ভারতীয় দলের সদস্য—কনিষ্ক জৈন, রিদ্ধেশ অনন্ত বেন্দালে, ঋষিত গর্গ, শ্রেষ্ঠ সুরাইয়া এবং স্বরিত জোশীকে অভিনন্দন।
তাঁদের এই সাফল্য আমাদের যুবশক্তির অমিত সম্ভাবনা এবং বিজ্ঞান ও গবেষণার প্রতি তাঁদের গভীর ভালোবাসার আরও একটি উদাহরণ। সমানভাবে এটাও প্রশংসনীয় যে, গত এক দশকে আমাদের ছাত্র-ছাত্রীরা এই প্রতিযোগিতার বিভিন্ন আসরে ব্যতিক্রমী সাফল্য পেয়েছে।”বিস্তারিত দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন –
https://x.com/narendramodi/status/2076560034872635554?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2076560034872635554%7Ctwgr%5E9558589a1e32d584ba336fc67288fc95979fcb87%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2284032reg%3D48lang%3D1
SC/AP/SKD
(रिलीज़ आईडी: 2284113)
आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
Assamese
,
Marathi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Bengali-TR
,
English
,
Urdu
,
हिन्दी
,
Punjabi