প্রধানমন্ত্রীরদপ্তর
অস্ট্রেলিয়ায় প্রবাসী ভারতীয়দের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
प्रविष्टि तिथि:
09 JUL 2026 6:40PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৯ জুলাই, ২০২৬
অস্ট্রেলিয়ার মেলবোর্নে মার্বেল স্টেডিয়ামে প্রবাসী ভারতীয়দের এক বিরাট সমাবেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। বিশেষ সৌজন্য স্বরূপ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ প্রবাসীদের অনুষ্ঠানে যোগ দেন।
প্রধানমন্ত্রী প্রবাসী ভারতীয়দের সাদর সম্ভাষণের জন্য ধন্যবাদ জানান। ভারত অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে দৃঢ় দায়বদ্ধতার পাশাপাশি প্রবাসী ভারতীয়দের কল্যাণে তাঁর গৃহীত পদক্ষেপের জন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান শ্রী মোদী। বিগত এক দশকে দ্বিপাক্ষিক অংশীদারিত্বে উল্লেখযোগ্য অগ্রগতির ওপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, স্বাভাবিক অংশীদার হিসেবে ভারত এবং অস্ট্রেলিয়া সুরক্ষিত, সমৃদ্ধ এবং স্থিতিস্থাপক অংশীদারিত্ব গড়ে তুলতে পরিপূরক ভূমিকা পালন করছে।
দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসারে অস্ট্রেলিয়ায় বসবাসকারী প্রবাসী ভারতীয়দের অবদানকে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দু-দেশের মধ্যে তারা সেতুবন্ধ হিসেবে কাজ করছে। অস্ট্রেলিয়ার সামাজিক প্রেক্ষাপটই শুধু নয়, নিজের দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষায় এবং দুদেশের মানুষের মধ্যে পারস্পরিক সৌজন্যের এক গভীর বন্ধন গড়ে তুলতে প্রবাসীদের প্রশংসা করেন তিনি। অস্ট্রেলিয়ায় ভারতীয় ছাত্র সম্প্রদায়ের এক বিরাট উপস্থিতির পাশাপাশি অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলিও ভারতে তাদের ক্যাম্পাস বেশি করে গড়ে তুলছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের এক অন্যতম শক্তিশালী ভিত্তি হল শিক্ষা।
তিনি বলেন, ভারতে দ্রুত বিকাশ হচ্ছে। নীতিগত সংস্কার, ডিজিটাল বিপ্লব এবং পরবর্তী প্রজন্মের পরিকাঠামোগত উন্নয়নের ওপর ভিত্তি করে সুস্থায়ী বিকাশ ঘটছে। যোগাযোগ প্রযুক্তি, সেমি কনডাক্টর, স্মার্ট ফোন নির্মাণ এবং ভারতে তৈরি প্রতিরক্ষা সামগ্রী রপ্তানির প্রসারে ভারত জোর কদমে এগিয়ে চলেছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, মেধা, প্রযুক্তি, উদ্ভাবনের সঙ্গে ভারতের গণতান্ত্রিক শক্তি বৈশ্বিক অংশীদারদের সঙ্গে নতুন সম্ভাবনার ক্ষেত্র গড়ে তুলছে। তিনি বলেন, নিজের অগ্রগতিই কেবল ভারতের অভিমুখ নয়, বন্ধু এবং অংশীদারদের সঙ্গে হাতে হাত মিলিয়ে ভারত এগোতে চায় বলে জানান তিনি। ২০৪৭ এর মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে প্রবাসী ভারতীয়দের অভিজ্ঞতা, ধারণা এবং মতামত জানাতে বলেছেন তিনি।
প্রধানমন্ত্রীর পুরো ভাষণটি এই লিঙ্কে পাওয়া যাবে।
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282978®=3&lang=2
ছাত্র, পেশাদার, উদ্যোগপতি, গবেষক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সহ বিভিন্ন ক্ষেত্রে প্রবাসী ভারতীয়রা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জনসম্পর্কের নিগূঢ় বন্ধন ভারত অস্ট্রেলিয়া সম্পর্কের অনন্যতাকে তুলে ধরে। ভারতীয় বংশোদ্ভূত লক্ষাধিক মানুষের বাস বর্তমানে অস্ট্রেলিয়ায়।
SC/AB/SG
(रिलीज़ आईडी: 2283240)
आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam