প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

দৃঢ় সংকল্প ও ইতিবাচক চিন্তার শক্তি তুলে ধরে সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 09 JUL 2026 7:39AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৯ জুলাই, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, দৃঢ় প্রত্যয়, নিরন্তর প্রয়াস এবং ইতিবাচক চিন্তাভাবনাই সাফল্যের প্রকৃত চাবিকাঠি। তিনি বলেন যে, দেশের যুবসমাজ এই গুণাবলীর মাধ্যমে চালিত হয়েই ‘বিকশিত ভারত’-এর বাস্তবায়নের লক্ষ্যে পুরোপুরি নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে।


প্রধানমন্ত্রী একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন– 

“अनिर्वेदः श्रियो मूलमनिर्वेदः परं सुखम्।
अनिर्वेदो हि सततं सर्वार्थेषु प्रवर्तकः ॥


সুভাষিতমটি এই বার্তা দেয় যে, উদ্যম, দৃঢ় প্রত্যয় এবং নিরন্তর প্রয়াসের উপরই অগ্রগতির ভিত্তি প্রতিষ্ঠিত। যে ব্যক্তি হতাশায় নিমজ্জিত না হয়ে নিজের লক্ষ্যের দিকে অবিরাম চেষ্টা চালিয়ে যান, তিনি অবশেষে সাফল্য লাভ করেন। অতএব, অবিচল বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়া উচিত, কারণ এই গুণগুলিই একজন ব্যক্তিকে জীবনে উন্নতি, সাফল্য এবং শ্রেষ্ঠত্বের দিকে চালিত করে।


প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক্স পোস্টে বলা হয়েছে:

“দৃঢ় প্রত্যয়, নিরন্তর প্রয়াস এবং আশাব্যঞ্জক সাফল্যের মূল কথা। আমাদের যুবকদের গুণমানের সঙ্গে পুরোপুরি সমর্পণের ভাব নিয়ে ভারতকে গড়ে তুলতে হবে।

“अनिर्वेदः श्रियो मूलमनिर्वेदः परं सुखम्।
अनिर्वेदो हि सततं सर्वार्थेषु प्रवर्तकः ॥"
https://x.com/narendramodi/status/2075036040046547122?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2075036040046547122%7Ctwgr%5Ecff35bbb8695cdd4fe37f610a8656a336abad6c6%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2282669reg%3D3lang%3D1

 

SC/MP/SB


(রিলিজ আইডি: 2282808) ভিজিটরের কাউন্টার : 19