প্রধানমন্ত্রীরদপ্তর
প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে ভারত-অস্ট্রেলিয়া যৌথ ঘোষণা
प्रविष्टि तिथि:
09 JUL 2026 10:55AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৯ জুলাই, ২০২৬
আমরা, ভারত এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীরা আমাদের চিরকালীন নিকট দ্বিপাক্ষিক মৈত্রীর দ্বারা বন্ধনে আবদ্ধ, আমাদের দেশের কৌশলগত অংশীদারিত্বকে জোরদার করতে আমাদের নিষ্ঠায় ঐক্যবদ্ধ এবং মুক্ত, শান্তিপূর্ণ, স্থায়ী এবং সমৃদ্ধ ভারত-প্রশান্ত মহাসাগরের জন্য অভিন্ন উদ্দেশ্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে এই যৌথ ঘোষণা করছি।
আমরা, ২০২০-তে প্রতিষ্ঠিত আমাদের কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ (সিএসপি)-এর প্রাণবন্ততাকে নিয়ে পুনরায় আশ্বস্ত করছি। আমাদের সিএসপি-র সূচনা থেকে আমাদের কৌশলগত নৈকট্য গতি পেয়েছে, আমাদের অর্থনৈতিক মৈত্রী গভীর হয়েছে এবং আমাদের জীবন্ত সেতু স্বরূপ দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ –– আরও শক্তিশালী হয়েছে। আমরা উল্লেখ করি, কোয়াড এবং অন্যান্য বহুমুখী প্রতিষ্ঠানের মতো আঞ্চলিক ফোরামের মাধ্যমে অন্যান্য অংশীদার সহ দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক আমাদের নিকট যোগাযোগের যা দুই দেশেরই উপকারে লাগে এবং আমাদের একই অঞ্চলের নিরাপত্তা এবং সমৃদ্ধিতে অবদান রাখে।
আমরা, সেই বিষয়টিরও উল্লেখ করি, সেটি হল, ২০০৯-এ নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত ভারত-অস্ট্রেলিয়া যৌথ ঘোষণার ফলে আমাদের অংশীদারিত্বের বৃহৎ অগ্রগতি। ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্ক ডায়ালগ (এফএমএফডি), টু প্লাস টু ফরেন অ্যান্ড ডিফেন্স মিনিস্টেরিয়াল ডায়ালগ এবং ডিফেন্স মিনিস্টার্স ডায়ালগ সহ বিভিন্ন দ্বিপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে অংশীদারিত্বকে সমৃদ্ধ করার বিষয়টির আমরা প্রশংসা করি।
আমরা, ভূ-কৌশলগত অনিশ্চয়তা এবং আঞ্চলিক শান্তি ও স্থিরতার প্রতি আঘাতে উদ্বেগ প্রকাশ করছি। আমরা, সবপক্ষকে শান্তিপূর্ণভাবে একসঙ্গে কাজ করতে উৎসাহ দিই এবং ধমকানি অথবা বলপ্রয়োগ ছাড়া আন্তর্জাতিক আইন মেনে সব বিতর্কের সমাধানের আহ্বান জানাই।
একটি মুক্ত, শান্তিপূর্ণ, সুস্থির এবং সমৃদ্ধ ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলের জন্য আমাদের অটুট দায়বদ্ধতা বিষয়ে আমরা পুনঃ আশ্বস্ত করি: যার মূল বিষয় হল, আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি বিধিবদ্ধ কাঠামো; সার্বভৌমত্ব এবং সীমানা সংহতির প্রতি সম্মান; ১৯৮২-এর ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি (ইউএনসিএলওএস) অনুযায়ী একটি মুক্ত সুস্থির নিরাপদ সমুদ্র অঞ্চল যাতে নৌ চলাচল এবং উড়ানের স্বাধীনতা থাকে এবং প্রতিষ্ঠানগুলিকে কার্যকরী, অন্তর্ভুক্তিমূলক এবং স্বচ্ছ করে তোলা যায়।
ইন্ডিয়ান ওসান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ), আশিয়ান এবং আশিয়ান কেন্দ্রীক আঞ্চলিক কাঠামো এবং প্যাসিফিক আইল্যান্ডস ফোরাম (পিআইএফ)-কে আমরা সহায়তার পুনঃ আশ্বাস দিই এই অঞ্চলের সমস্যাগুলির মোকাবিলার প্রধান মঞ্চ হিসেবে।
আমরা স্বীকার করি যে, আমাদের অংশীদারিত্বকে পরিবর্তনশীল, কৌশলগত পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হতেই হবে এবং আমাদের অগ্রবর্তী সুসংহত এবং শীর্ষস্তরের প্রতিরক্ষা ও নিরাপত্তা অংশীদারিত্বকে বাড়িয়ে নিয়ে যেতে আমরা দায়বদ্ধ। আমরা, কৌশলগত আদানপ্রদানকে শক্তিশালী করতে এবং মন্ত্রীস্তরে নিয়মিত যোগাযোগ রক্ষা চালিয়ে যাবো যাতে প্রতিফলিত হয় আমাদের কৌশলগত স্বার্থের অভিযোজন। আমরা, সম্মিলিত শক্তি বৃদ্ধি করতে একটি দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা এবং নিরাপত্তা সহযোগিতা দর্শনে বিশ্বাসী। এই সহযোগিতা দুই দেশের নিরাপত্তাতে অবদান রাখবে এবং আঞ্চলিক শান্তি ও সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আমাদের সার্বিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে, কৌশলগত আলোচনা গভীর করতে এবং সহযোগিতা আরও নিবিড় করতে আমরা দায়বদ্ধ। যার মধ্যে আছে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনা যা উভয় দেশের স্বার্থে প্রভাব ফেলে, আমাদের অংশীদার সহ প্রতিরক্ষা মহড়ার বৈচিত্র্য বৃদ্ধি, প্রতিরক্ষা বাহিনীর মধ্যে তথ্য আদানপ্রদান এবং আন্তঃকার্যকারিতা গঠনে প্রয়াস বৃদ্ধি একে অপরের অঞ্চল থেকে বিমান মোতায়েনের প্রসার, আদান-প্রদান, শিক্ষা ও প্রশিক্ষণ এবং যোগাযোগকারী ভূমিকা সহ প্রতিরক্ষা বাহিনীর আধিকারিকদের মধ্যে সংযোগ গভীর করে তোলা এবং দক্ষ প্রতিরক্ষা বাহিনী নিযুক্তিতে সহযোগিতার সুযোগ আবিষ্কার করা।
আমাদের প্রতিরক্ষা, নিরাপত্তা এবং অর্থনৈতিক বিষয়ে সমুদ্রপথের কেন্দ্রে থাকা আমরা স্বীকার করি এবং আমরা সমুদ্র নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা গভীর আধুনিক এবং নিয়মিত করবো, আমরা ইন্ডিয়া-অস্ট্রেলিয়া মেরিটাইম সিকিউরিটি কোলাবরেশন রোড ম্যাপের মাধ্যমে সমুদ্রপথে সহযোগিতা শক্তিশালী করবো।
আমরা দু-দেশেই প্রতিরক্ষা শিল্পে ক্রমবর্ধমান সুযোগের সদ্ব্যবহার করবো। সংহতিতে উৎসাহ দিয়ে শিল্পে যোগাযোগ বৃদ্ধি করবো এবং দৃঢ় সরবরাহশৃঙ্খল গঠন করে আমাদের প্রতিরক্ষা উদ্ভাবন পরিমণ্ডলের মধ্যে সহযোগিতা গভীর করবো এবং উন্নত প্রতিরক্ষা বিজ্ঞান এবং প্রযু্ক্তি সহযোগিতার জন্য ব্যবস্থা তৈরি করবো।
দ্বন্দ্ব প্রতিরোধ এবং ত্রাণ প্রদান ও উদ্ধার প্রয়াস, এবং দীর্ঘস্থায়ী শান্তি ব্যবস্থায় মহিলাদের অর্থবহ অংশগ্রহণ ও নেতৃত্বের প্রসারে আমরা কাজ করবো। মহিলা, শান্তি এবং নিরাপত্তা বিষয়ক কর্মসূচিতে এগিয়ে নিয়ে যেতে এবং শান্তিরক্ষা অভিযানে লিঙ্গভিত্তিক সমতাকে তুলে ধরতে আমাদের দায়বদ্ধতাকে পুনরায় ব্যক্ত করছি।
আমরা, আঞ্চলিক, অর্থনৈতিক সমৃদ্ধি এবং দৃঢ়তাকে সহায়তা করতে দ্বিপাক্ষিকভাবে এবং অংশীদারদের নিয়ে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা, আরও বৈচিত্র্যময়, দৃঢ় সরবরাহ শৃঙ্খল, বিরল খনিজ এবং স্বচ্ছ শক্তি প্রযুক্তি সহ গুরুত্বপূর্ণ পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা তৈরি করবো।
আমরা একসঙ্গে কাজ করবো। একটি প্রযুক্তি পরিবেশ গঠনে সাহায্য করতে যাতে নিরাপদ এবং দৃঢ় ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য আমাদের অভিন্ন লক্ষ্য পূরণ করতে পারে। আমরা একসঙ্গে কাজ করবো আমাদের সাইবার নিরাপত্তার সম্ভাবনা পূরণে এবং গুরুত্বপূর্ণ ও আগামীদিনের প্রযুক্তিক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করতে এবং অস্ট্রেলিয়া-ভারত সাইবার ক্রিটিকাল টেকনোলজি অ্যান্ড সাপ্লাই চেন (অস্ট্রেলিয়া-ইন্ডিয়া প্যাক্টস) এর অধীনে ব্যবস্থা হস্তান্তরে এবং কৌশলগত প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে।
আমরা আমাদের অঞ্চলে সংগঠন ও ব্যক্তি এই দুইরকম সন্ত্রাসবাদী আতঙ্ক সংক্রান্ত তথ্য আদান-প্রদান বৃদ্ধি করতে দায়বদ্ধ এবং এই ক্ষেত্রে হিংসাত্মক চরমপন্থা এবং সন্ত্রাসবাদের মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধির জন্য সুযোগের অনুসন্ধানে আমরা দায়বদ্ধ যারমধ্যে থাকবে নতুন ও আগামীদিনের প্রযুক্তি। সন্ত্রাসবাদের জন্য অর্থ প্রদান গুরুত্বপূর্ণ পরিকাঠামো এবং জনবহুল এলাকা সমুদ্রপথ এবং অনলাইন চরমপন্থা।
২০২৩-এ স্বাক্ষরিত মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি পার্টনারশিপ অ্যারেঞ্জমেন্টের অধীনে আমাদের সহযোগিতা চালিয়ে যাবো যেখানে বলা আছে, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, মানব পাচার এবং চোরাচালান রোধে সহযোগিতা পন্থা নিয়ে। আন্তঃদেশীয় সংগঠিত অপরাধের মোকাবিলায় আমরা সহযোগিতা চালিয়ে যাবো।
আমরা, চাই, একটি শান্তিপূর্ণ পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব এবং এইক্ষেত্রে আমরা অপ্রসার এবং আন্তর্জাতিক সম্পূর্ণ বৈষম্যহীন এবং পরমাণু নিরস্ত্রীকরণে আমাদের দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করছি।
আমরা, ত্রিপক্ষীয় সহযোগিতা ব্যবস্থা সহ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অংশীদারদের সঙ্গে সহযোগিতা চালিয়ে যেতে দায়বদ্ধ এবং ভারত মহাসাগরীয় উদ্যোগের মাধ্যমে অংশীদারদের সঙ্গে যোগাযোগ গভীর করতে। আমরা, আমেরিকা ও জাপানের সঙ্গে আমাদের সহযোগিতার প্রসার ঘটাবো একটি মুক্ত, সুস্থির, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ ভারত মহাসাগরীয় অঞ্চলের জন্য আমাদের ইতিবাচক লক্ষ্যে সক্ষমতা ও সহযোগিতা বৃদ্ধি করতে।
হিউমেনিটারিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ডিজাসটার রিলিফ (এইচএডিআর)-এ সহযোগিতা গভীর করতে আমরা দায়বদ্ধ। দ্রুত সংহত সুস্থায়ী বিপর্যয় মোকাবিলা করতে।
SC / AP /AG
(रिलीज़ आईडी: 2282807)
आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam