প্রধানমন্ত্রীরদপ্তর
রাজস্থানের বালাত্রায় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের কিছু ঝলক দেখালেন প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
04 JUL 2026 10:02PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৪ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের বালোট্রায় প্রায় ১.০৬ লক্ষ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উৎসর্গ, উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বিপুল জনসমাগমের কথা স্বীকার করে তিনি তীব্র গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে উপস্থিত হওয়ার জন্য জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই বিপুল উপস্থিতিকে বর্তমান সরকারের একটি জোরালো স্বীকৃতি হিসেবে ব্যাখ্যা করেন।
ধারাবাহিক পোস্টে কিছু ঝলক তুলে ধরা হলো:
যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত।
যাত্রীদের উন্নততর সুযোগ-সুবিধা প্রদানের পাশাপাশি এটি রাজস্থান জুড়ে পর্যটন, বাণিজ্য এবং অর্থনৈতিক সুযোগকেও শক্তিশালী করবে।
অত্যাধুনিক পরিকাঠামো এবং আমাদের দেশের প্রতিটি অংশকে সংযুক্ত করার প্রতিশ্রুতির শক্তিতে চালিত হয়ে ভারতের বিমান চলাচল খাত ক্রমাগত এগিয়ে চলেছে।
https://x.com/intent/follow?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2073300161758122184%7Ctwgr%5Eda81ede81e213f7b7e8a81c51048eef29fabdc99%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2281172reg%3D48lang%3D2&screen_name=narendramodi
আজ পচপদ্রায় এইচপিসিএল রাজস্থান রিফাইনারি - একটি সমন্বিত রিফাইনারি ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স - উদ্বোধন করা হলো। এই যুগান্তকারী প্রকল্পটি ভারতের জ্বালানি নিরাপত্তাকে সুদৃঢ় করবে, দেশীয় উৎপাদন বৃদ্ধি করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং অর্থনৈতিক রূপান্তরকে ত্বরান্বিত করবে। ‘আত্মনির্ভর ভারত’ গড়ার পথে এটি আরও একটি মাইলফলক।
https://x.com/narendramodi/status/2073363259005268355?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2073363259005268355%7Ctwgr%5Eda81ede81e213f7b7e8a81c51048eef29fabdc99%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2281172reg%3D48lang%3D2
রাজস্থানের বালোট্রায় অবস্থিত দেশের প্রথম গ্রিনফিল্ড সমন্বিত শোধনাগার-কাম-পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সটি পরিদর্শন করার সৌভাগ্য আমার হয়েছিল। এই অত্যাধুনিক শোধনাগারটি আমাদের জ্বালানি খাতে নতুন গতি আনবে।
https://x.com/narendramodi/status/2073363493294952496?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2073363493294952496%7Ctwgr%5Eda81ede81e213f7b7e8a81c51048eef29fabdc99%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2281172reg%3D48lang%3D2
আমরা শহরগুলিতে দ্রুত সংযোগ ব্যবস্থা সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যে, আজ জয়পুর মেট্রোর দ্বিতীয় পর্যায়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে আমি আনন্দিত।
https://x.com/narendramodi/status/2073363975132356649?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2073363975132356649%7Ctwgr%5Eda81ede81e213f7b7e8a81c51048eef29fabdc99%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2281172reg%3D48lang%3D2
আজ রাজস্থানের প্রায় ৫৪,০০০ তরুণ সহকর্মীর হাতে সরকারি নিয়োগপত্র তুলে দিয়ে আমি অপার সন্তুষ্টি বোধ করছি। আমি তাঁদের অভিনন্দন জানাই এবং রাজ্যের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
https://x.com/narendramodi/status/2073364468285997405?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2073364468285997405%7Ctwgr%5Eda81ede81e213f7b7e8a81c51048eef29fabdc99%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2281172reg%3D48lang%3D2
রাজস্থানের বালোট্রায় আমার পরিবারের সদস্যদের বিপুল সংখ্যায় আগমন ও উচ্ছ্বাসই বলে দেয় যে, রাজ্যে চলমান সার্বিক উন্নয়নমূলক কাজে তাঁরা কতটা খুশি।
https://x.com/narendramodi/status/2073365769510146492?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2073365769510146492%7Ctwgr%5Eda81ede81e213f7b7e8a81c51048eef29fabdc99%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2281172reg%3D48lang%3D2
বিগত দশকে আমরা দেশের জ্বালানি সক্ষমতা বাড়াতে অভূতপূর্ব প্রচেষ্টা চালিয়েছি। এই প্রচেষ্টার ফলেই নতুন ভারতের ইচ্ছাশক্তি একবিংশ শতাব্দীর বৃহত্তম জ্বালানি সংকটকে জয় করেছে।
https://x.com/narendramodi/status/2073366320863940670?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2073366320863940670%7Ctwgr%5Eda81ede81e213f7b7e8a81c51048eef29fabdc99%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2281172reg%3D48lang%3D2
পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে সৃষ্ট ডিজেল ও পেট্রোল সংকটের জবাবে নানা ধরনের গুজব ও রাজনৈতিক ভীতিপ্রদর্শন করা হয়েছিল। তবে ভারত তার কূটনীতি ও বন্ধুত্বের মাধ্যমে প্রতিটি সংকট কাটিয়ে ওঠে এবং সমস্ত অসৎ উদ্দেশ্যপ্রণোদিত হুমকি ব্যর্থ করে দেয়।
https://x.com/narendramodi/status/2073366510907908206?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2073366510907908206%7Ctwgr%5Eda81ede81e213f7b7e8a81c51048eef29fabdc99%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2281172reg%3D48lang%3D2
যুদ্ধকালীন সময়ে কৃষকদের সারের সমস্যা হোক কিংবা ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগগুলোর প্রতিবন্ধকতা, আমরা সেগুলোর সমাধানে সময়োপযোগী ও যথাযথ পদক্ষেপ নিয়েছি। এর ফলেই আজ তাঁরা সুরক্ষিত বোধ করছেন।
https://x.com/narendramodi/status/2073366700142317694?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2073366700142317694%7Ctwgr%5Eda81ede81e213f7b7e8a81c51048eef29fabdc99%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2281172reg%3D48lang%3D2
আমাদের সরকার শক্তির অন্যান্য উৎস নিয়েও কাজ করছে। রাজস্থানের ওপর সূর্যের আশীর্বাদ থাকায় বিশ্বমানের সৌর পার্ক এবং সৌরশক্তি বিকাশের জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
https://x.com/narendramodi/status/2073367464025686470?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2073367464025686470%7Ctwgr%5Eda81ede81e213f7b7e8a81c51048eef29fabdc99%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2281172reg%3D48lang%3D2
SC/SB/AS
(रिलीज़ आईडी: 2281233)
आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam