ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
azadi ka amrit mahotsav

পিএমজিকেএওয়াই-তে উন্নতমানের চালের সরবরাহ অনুমোদন করল সরকার; ৮০ কোটির বেশি প্রাপক পাবেন ভালোমানের চাল

प्रविष्टि तिथि: 02 JUL 2026 3:33PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২ জুলাই, ২০২৬ 

 

কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক মন্ত্রী এক ঐতিহাসিক সংস্কার অনুমোদন করলো। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (পিএমজিকেএওয়াই) এবং অন্য কল্যাণ কর্মসূচিগুলিতে উন্নতমানের চাল সরবরাহ করার প্রস্তাব অনুমোদিত হল।

 

প্রায় তিন দশকে এই প্রথম সরকার গণবন্টন ব্যবস্থায় চালের মান পুনর্বিবেচনা করলো। এতে প্রাপকরা যে আতপ চাল পাবেন তাতে ভাঙা চালের পরিমাণ অনেক কম থাকবে। বর্তমানে ভাঙা চালের পরিমাণ থাকে ২৫ % এখন থেকে তা হবে ১০ %। সেদ্ধচালে বর্তমানে ১৬ %-এর বদলে হবে ৫ %। 

 

উন্নতমানের চাল সংগ্রহ শুরু হবে অবিলম্বে। ২০২৭-২০২৮ খরিফ মরশুমের ভেতরে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে পর্যায়ক্রমে এটি চালু হবে। পিএমজিকেএওয়াই ও অন্যান্য কল্যাণ কর্মসূচিতে উন্নতমানের চাল বিতরণও করা হবে পর্যায়ক্রমে যাতে সব রাজ্যে পুনর্বিবেচিত মান অনুযায়ী চাল দেওয়া যায়।   

 

SC / AP /AG


(रिलीज़ आईडी: 2280497) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Malayalam , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Tamil , Kannada