রাষ্ট্রপতিরসচিবালয়
রাষ্ট্রপতির সঙ্গে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস-এর প্রশিক্ষণরত অফিসারদের সাক্ষাৎ
प्रविष्टि तिथि:
25 JUN 2026 3:59PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ জুন ২০২৬
রাষ্ট্রপতি ভবনে আজ মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (এমইএস)-এর প্রশিক্ষণরত অফিসাররা রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতি অফিসারদের বলেন, আমাদের দেশের প্রতিরক্ষা ক্ষেত্রের পরিকাঠামোর মেরুদণ্ড হল এমইএস। বিভিন্ন কৌশলগত স্থাপনার নির্মাণ ও রক্ষণাবেক্ষণে এমইএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ফলে আমাদের সশস্ত্র বাহিনীর পরিচালনগত দক্ষতা আরও শক্তিশালী হয়। এমইএস আধিকারিকদের দক্ষতা, কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের কারণের আমাদের সৈনিক, নাবিক এবং আকাশপথের যোদ্ধারা তাঁদের কর্তব্য যথাযথভাবে পালন করতে পারেন। দেশের সুরক্ষার ক্ষেত্রে তাঁরা দক্ষভাবে পরিস্থিতির মোকাবিলা করেন। রাষ্ট্রপতি তরুণ অফিসারদের পেশাদারি দক্ষতা বজায় রাখা, কারিগরি উৎকর্ষতার সর্বোচ্চ স্তরে পৌঁছানো এবং নিজ নিজ দায়িত্ব-কর্তব্য পালনের পরামর্শ দেন। বর্তমান বিশ্বে সংঘাত ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে প্রতিটি দেশের আত্মনির্ভর হয়ে ওঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মনির্ভর একটি রাষ্ট্র তার আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে পারে এবং সংকটের সময় বিভিন্ন উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়। শ্রীমতী মুর্মু বলেন, অপারেশন সিন্দুরের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা সরঞ্জামের দক্ষতা আমরা দেখেছি। এমইএস ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যসামগ্রী ব্যবহারে গুরুত্ব আরোপ করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
রাষ্ট্রপতির ভাষণটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন-
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/jun/doc2026625902901.pdf
SC/CB/NS
(रिलीज़ आईडी: 2278125)
आगंतुक पटल : 4