রাজ্যসভা সচিবালয়
রাজ্যসভার অধ্যক্ষ শ্রী সি পি রাধাকৃষ্ণণ আজ রাজ্যসভার চেম্বারে নবনির্বাচিত / পুনর্নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ করালেন
प्रविष्टि तिथि:
25 JUN 2026 4:50PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ জুন, ২০২৬
রাজ্যসভার অধ্যক্ষ শ্রী সি পি রাধাকৃষ্ণণ আজ রাজ্যসভার চেম্বারে ১০ জন নবনির্বাচিত / পুনর্নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ করালেন। এঁরা হলেন শ্রী প্রবীণ চক্রবর্তী, শ্রী দেবাশিস সামন্তরায়, শ্রী সানা সতীশ বাবু, শ্রী বিজয় চিন্তাকায়ালা, শ্রী ভাষ্যম রামাকৃষ্ণণ, শ্রী লিঙ্গমানেনি রমেশ, শ্রী রাজেশ পরমানন্দ শুক্লা, শ্রী বৈদ্যনাথ রাম, শ্রী নাথওয়ানি পরিমল এবং শ্রী রাজ তাগাক।
৫ জন সদস্য শপথ নিলেন হিন্দিতে, ১ জন ইংরেজিতে, ১ জন তামিলে এবং ৩ জন তেলুগুতে। ৪ জন সদস্য অন্ধ্রপ্রদেশের, ২ জন ঝাড়খণ্ডের, তামিলনাডু, গুজরাট, অরুণাচল প্রদেশ এবং ওড়িশা থেকে ১ জন করে।
আইন ও বিচার প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল ; অন্যান্য বিশিষ্ট ব্যক্তি সহ সভার কয়েকজন সদস্য ; রাজ্যসভার মহাসচিব শ্রী পি সি মোদী এবং সচিবালয়ের অন্য শীর্ষস্থানীয় আধিকারিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
SC/AP/SG
(रिलीज़ आईडी: 2277950)
आगंतुक पटल : 5