পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
azadi ka amrit mahotsav

ইথানল মিশ্রণ কর্মসূচি বিজ্ঞানসম্মত এবং সরকারের নজরদারিতে রয়েছে

प्रविष्टि तिथि: 23 JUN 2026 7:57PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ জুন, ২০২৬ 

 

ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে সামাজিক মাধ্যমে বেশ কিছু বিভ্রান্তিমূলক মন্তব্য করা হচ্ছে এবং এই বিষয়টি সরকারের নজরে এসেছে। বহু সময়েই পুরনো ছবি ও ভিডিও আপলোড করে ভুয়ো তথ্য পরিবেশন করা হচ্ছে। 
এই প্রেক্ষিতে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক আবারও জানাচ্ছে যে, ইথানল মিশ্রণ কর্মসূচি বিজ্ঞানসম্মত এবং সরকার এই বিষয়ে কঠোর নজর রাখছে।
২০০৩ সালে এই কর্মসূচির সূচনা হয় অপরিশোধিত তেল আমদানী কমানোর জন্য। এই প্রক্রিয়া পরিবেশ-বান্ধবও বটে। ২০২৩ সালের পর থেকে ২০ শতাংশ হারে ইথানল মিশ্রণ চালু হয়েছে। এরফলে যানবাহনের কোনও ক্ষতি হচ্ছে, এমন কোনও খবর নেই। কিছু ব্যক্তি সামাজিক মাধ্যমে এমন ভিডিও শেয়ার করছেন, যাতে দেখা যাচ্ছে, আখের রস’কে পেট্রোলের সঙ্গে মেশানো হচ্ছে। এই খবর সম্পূর্ণ মিথ্যা। জ্বালানী তেলে ইথানল মেশানোর আগে প্রয়োজনীয় সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। 
জ্বালানী তেলে ইথানল মিশ্রণের রীতি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও জাপানের মতো দেশেও। এই কর্মসূচির সুবাদে ভারতে ১.৪ লক্ষ কোটি টাকা বিদেশি মুদ্রা সাশ্রয় হয়েছে। 

 

SC/AC/SB


(रिलीज़ आईडी: 2277446) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam