প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে তিনটি দেশীয় নকশায় নির্মিত যুদ্ধ জাহাজ জলে ভাসিয়েছেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 21 JUN 2026 12:50PM by PIB Kolkata

নতুন দিল্লী, ২১ জুন,২০২৬

 

প্রধানমন্ত্রী, শ্রী নরেন্দ্র মোদী আজ তিনটি দেশীয় নকশায় নির্মিত যুদ্ধ জাহাজ – উন্নত স্টেলথ ফ্রিগেট আইএনএস দুনাগিরি ;বৃহৎ জরিপ জাহাজ আইএনএস সংশোধক, এবং অগভীর জলে সাবমেরিন প্রতিরোধী আইএনএস অগ্রয় –কে কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে জলে ভাসিয়েছেন। এর ফলে যুদ্ধজাহাজের ক্ষেত্রে দেশের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, সমুদ্র ক্ষেত্র সম্বন্ধে সচেতনতা বাড়বে এবং ভূরাজনৈতিক হুমকির বিরুদ্ধে আমাদের উপকূলের নিরাপত্তা দৃঢ় হবে। তিনটি জাহাজই ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো দ্বারা নকশা করা হয়েছে এবং কলকাতায় গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স দ্বারা নির্মিত। জাহাজ তিনটির নির্মাণে ২০০-রও বেশি এমএসএমই-র অংশীদারি আছে। ৭৫ শতাংশেরও বেশি দেশীয় উপাদান সহ এই জাহাজগুলি আত্মনির্ভরতার প্রতি ভারতের প্রতিশ্রুতিরও প্রমাণ।

 

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণে প্রধানমন্ত্রী বলেন যে অনুষ্ঠানটি আন্তর্জাতিক যোগ দিবসের সঙ্গে সমাপতিত হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস সারা বিশ্বে উদযাপিত হচ্ছে। তিনি ভারতের বৌদ্ধিক, সাংস্কৃতিক ও জাতীয় নবজাগরণকে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বাংলায় আসার সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলা সামুদ্রিক পথের মাধ্যমে ভারতকে বিশ্বের সঙ্গে যুক্ত করেছে। “এই অনুষ্ঠান আত্মনির্ভর ভারত, নিরাপদ ভারত এবং উন্নত ভারতের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক”, শ্রী মোদী উল্লেখ করেন। তিনি বলেন যে ২১ জুন বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস হিসেবেও পালিত হয় এবং এটিকে একটি বিস্ময়কর সমাপতন হিসেবে বর্ণনা করেন যে ভারতের সবচেয়ে উন্নত হাইড্রোগ্রাফিক জরিপ জাহাজ, আইএনএস সংশোধক, এই একই দিনে জলে ভাসানো হল। ভারতীয় নৌবাহিনী, বিজ্ঞানী, প্রকৌশলী, শ্রমিক এবং দেশের সমস্ত নাগরিককে অভিনন্দন জানিয়ে শ্রী মোদী বলেন যে এই অর্জন ভারতের ক্রমবর্ধমান প্রযুক্তিগত ও সামুদ্রিক সক্ষমতাকে প্রতিফলিত করে। “কোনও দেশ শক্তিশালী সামুদ্রিক সক্ষমতা ছাড়া একটি প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে না। উন্নয়ন, নিরাপত্তা এবং সমৃদ্ধি, মহাসাগরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। শ্রী মোদী আধুনিক বিশ্বে সামুদ্রিক শক্তির গুরুত্বের উপর জোর দিয়ে বলেন যে, বিশ্বের বেশিরভাগ বাণিজ্য সমুদ্রপথে চলে এবং বিপুল আন্তর্জাতিক ডেটা নেটওয়ার্ক মহাসাগরের নিচেই পরিচালিত হয়”। তিনি আরও উল্লেখ করেন যে গুরুত্বপূর্ণ খনিজ, গভীর সমুদ্রের সম্পদ এবং ভবিষ্যতের জ্বালানির উৎস ক্রমবর্ধমানভাবে সামুদ্রিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত হবে। তাই তিনি বলেন, একটি দেশের অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব সরাসরি তার সমুদ্রক্ষেত্রের শক্তির সঙ্গে যুক্ত।

 

 

শ্রী মোদী বলেছেন যে ভারত এই বাস্তবতাকে সম্পূর্ণভাবে উপলব্ধি করছে এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুতও করছে। তিনি মন্তব্য করেন, “তিনটি যুদ্ধ জাহাজের জলে ভাসা দেশের ক্রমবর্ধমান সক্ষমতা ও দক্ষতার সাক্ষ্য বহন করছে।” আইএনএস বিক্রান্তের কমিশনিং স্মরণ করে তিনি বলেন, এটি ভারতের সামুদ্রিক যাত্রার ক্ষেত্রেএকটি নতুন অধ্যায়ের সূচনা করেছিল এবং বিশ্বের সামনে ভারতের ক্রমবর্ধমান নৌ-শক্তির ঘোষণা করেছিল। তিনি উল্লেখ করেন যে আইএনএস বিক্রান্ত থেকে আইএনএস অগ্রয়, আইএনএস দুনাগিরি এবং আইএনএস সংশোধক-এর কমিশনিং পর্যন্ত যাত্রা কেবল নতুন যুদ্ধজাহাজের গল্প নয়, বরং ভারতের ক্রমবর্ধমান আত্মনির্ভরতার প্রতিফলন। শ্রী মোদী জোর দিয়ে বলেন, “তিনটি জাহাজই ভারতের দেশীয় নকশা, উৎপাদন ও উদ্ভাবনের প্রতি অঙ্গীকারের প্রতীক। ভারতীয় নকশায় নির্মিত এই জাহাজগুলি ভারতীয় শিল্পের প্রতিভা, ভারতীয় প্রকৌশলীদের দক্ষতা এবং ভারতীয় শ্রমিকদের কঠোর পরিশ্রমকে তুলে ধরে।”

 

শ্রী মোদী দৃঢ়ভাবে বলেন যে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে কেবলমাত্র ক্রেতা হিসেবে থাকতে চায় না। তিনি যোগ করেন, “জাতির সামরিক শক্তি তার আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীলতার দ্বারা নয়, বরং আত্মনির্ভরশীল হওয়ার ক্ষমতার দ্বারা পরিমাপ করা উচিত। ভারত উৎপাদক ও নির্মাতা হতে চায়, কারণ যারা উৎপাদন করে তারাই বিশ্ব মঞ্চে সিদ্ধান্তগ্রহণের ক্ষমতাশালী হয়ে ওঠে।” সাম্প্রতিক সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে গত কয়েক বছরে ভারতীয় নৌবাহিনীতে ৪০টিরও বেশি দেশীয়ভাবে নির্মিত যুদ্ধজাহাজ ও সাবমেরিন অন্তর্ভুক্ত হয়েছে। তিনি বলেন, প্রায় প্রতি সপ্তাহেই নৌবাহিনী একটি করে নতুন সক্ষমতা অর্জন করেছে, আরবর্তমানে ৪৫টি জাহাজ নির্মাণাধীন রয়েছে। এই সংখ্যাগুলি, তিনি বলেন, কেবল পরিসংখ্যান নয় বরং ভারতের শিল্প ক্ষমতা ও ভবিষ্যৎ সম্ভাবনার সূচক।

 

 

সমুদ্রবাণিজ্য ক্ষেত্রে বিপুল কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনাকে তুলে ধরে, শ্রী মোদি বলেন, “সরকার সমুদ্রবাণিজ্যকে একটি বিচ্ছিন্ন শিল্প হিসেবে নয়, বরং একটি প্রধান কর্মসংস্থান ও অর্থনৈতিক বৃদ্ধির ইঞ্জিন হিসেবে দেখে, যা উন্নত ভারতের জন্য অপরিহার্য। একটি আধুনিক জাহাজের জন্য বিপুল পরিমাণ ইস্পাত, ইলেকট্রনিক্স, যন্ত্রপাতি এবং হাজার হাজার উপাদান প্রয়োজন হয়, যা বিস্তৃত শিল্প সরবরাহ শৃঙ্খলে সুযোগ সৃষ্টি করে।” কমিশনকৃত এই তিনটি জাহাজের প্রসঙ্গে তিনি জানান, এদের নির্মাণে ২০০-রও বেশি এমএসএমই-র অবদান আছে, যা সারা দেশে উল্লেখযোগ্য কর্মসংস্থান ও আর্থিক বিনিময়ের সুযোগ তৈরি করেছে।

 

শ্রী মোদি বলেন, ভারতের এখন সময় এসেছে সমুদ্রবাণিজ্য উন্নয়নের পরবর্তী ধাপে প্রবেশ করার, এবং সরকার জাহাজ নির্মাণ ক্ষেত্রের জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে এবং সাম্প্রতিক বছরগুলোতে দেশীয় উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য বেশ কিছু সংস্কারও চালু করেছে। তিনি বলেন, “শিপিংক্ষেত্রের জন্য ঘোষিত ₹৭০,০০০ কোটি টাকার উৎসাহভাতা প্যাকেজ কেবল একটি অর্থনৈতিক পদক্ষেপ নয়, বরং ভারতের সামুদ্রিক ভবিষ্যৎ ও শিল্প সম্প্রসারণে একটি বিনিয়োগ। সাগরমালা’র মতো উদ্যোগ এই সামগ্রিক দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করছে এবং তা পণ্য পরিবহণের খরচ কমাতে, শিল্পোন্নয়ন ত্বরান্বিত করতে এবং উপকূলীয় অঞ্চলে নতুন সুযোগ তৈরি করতে সহায়তা করছে।”

 

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রের রূপান্তর প্রসঙ্গে শ্রী মোদি উল্লেখ করেন যে, একসময় প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত বিশ্বের অন্যতম বৃহৎ আমদানিকারক দেশ হিসেবে গণ্য হতো, যা কৌশলগত ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ তৈরি করত। ২০১৪ সালে সরকার গঠনের পর এই পরিস্থিতি বদলাতে পদক্ষেপ নেওয়া হয়, যার মধ্যে ছিল নীতির সংস্কার এবং প্রতিরক্ষা উৎপাদনে আত্মনির্ভরতার ওপর জোর দেওয়া। তিনি বলেন, “এই প্রচেষ্টা প্রতিরক্ষা নকশা, উৎপাদন ও রপ্তানিতে নতুন সুযোগ খুলে দিয়েছে। যেখানে ২০১৪ সালে ভারতের মোট প্রতিরক্ষা উৎপাদন প্রায় ₹৪০,০০০ কোটি ছিল, তা এখন বেড়ে প্রায় ₹১.৮ লক্ষ কোটি হয়েছে। এটি একটি শক্তিশালী, আত্মনির্ভর এবং আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার উল্লেখযোগ্য অগ্রগতি প্রদর্শন করছে।” শ্রী মোদি জোর দিয়ে বলেন, গত বারো বছরে অর্জিত এই অগ্রগতি প্রমাণ করে যে, নীতি স্পষ্ট , দিকনির্দেশ সঠিক এবং সব অংশীদাররা জাতীয় উন্নয়নের প্রতি যৌথ প্রতিশ্রুতি নিয়ে একসাথে কাজ করলে কীভাবে রূপান্তরমূলক পরিবর্তন ঘটানো সম্ভব হয়।

 

ভারতের সমৃদ্ধ সামুদ্রিক ঐতিহ্যের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের সামুদ্রিক উত্তরাধিকার নিয়ে আলোচনা হলে পশ্চিমবঙ্গের নাম স্বাভাবিকভাবেই মনে আসে। তিনি উল্লেখ করেন যে, ঐতিহাসিকভাবে বঙ্গ বিশ্বের সঙ্গে ভারতের সামুদ্রিক সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি বলেন, হুগলি নদীর জল ইতিহাসের পরিবর্তনশীল অধ্যায়, বাণিজ্যের বিকাশ এবং উন্নয়নের নতুন যাত্রার সাক্ষী। তিনি আরও উল্লেখ করেন যে, এই বন্দরটির নামকরণ হয়েছে ড. শ্যামা প্রসাদ মুখার্জীর নামে, যিনি ছিলেন বাংলার সন্তান এবং ভারতের প্রথম শিল্পমন্ত্রী, যা এই উপলক্ষকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। প্রধানমন্ত্রী মোদি বলেন, “পশ্চিমবঙ্গ আগামী দিনে ভারতের নীল অর্থনীতি, সামুদ্রিক উৎপাদন, পণ্য পরিবহন এবং উপকূলীয় উন্নয়নের একটি প্রধান কেন্দ্র হয়ে উঠতে চলেছে।”

 

শ্রী মোদি পুনরায় উল্লেখ করেন যে, ভারত সবসময় মহাসাগরকে সহযোগিতা ও সংযোগের মাধ্যম হিসেবে দেখেছে। তিনি জোর দিয়ে বলেন, “সমৃদ্ধি রক্ষার জন্য নিরাপত্তা অপরিহার্য, আর ভবিষ্যৎ গঠনের জন্য আত্মনির্ভরতা প্রয়োজন। আইএনএস অগ্রয়, আইএনএস দুনাগিরি এবং আইএনএস সংশোধক এই আদর্শগুলিকেই ধারণ করে এবং প্রতীক হয়ে উঠছে এমন এক জাতির, যা ক্রমশ নিজের সক্ষমতা সম্পর্কে সচেতন হচ্ছে, নিজের শক্তিতে আত্মবিশ্বাসী হচ্ছে এবং একবিংশ শতকে নতুন উদ্যম ও উদ্দেশ্য সহ এগিয়ে যাওয়ার সংকল্প করছে।”

 

তাঁর বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী ভারতীয় নৌবাহিনীর সব কর্মী, বিজ্ঞানী, প্রকৌশলী, শ্রমিক এবং নাগরিকদের এই সাফল্যে অবদানের জন্য শুভেচ্ছা জানান এবং আত্মবিশ্বাস প্রকাশ করেন যে ভারতের সামুদ্রিক ও প্রতিরক্ষা ক্ষেত্র দেশের নিরাপত্তা, সমৃদ্ধি এবং বৈশ্বিক অবস্থানকে আরও শক্তিশালী করবে।

 

https://x.com/narendramodi/status/2068552112686961064?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2068552112686961064%7Ctwgr%5E44804284a87637df7024386b8d8cd3bd758405e5%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2276015reg%3D3lang%3D1

https://x.com/PMOIndia/status/2068552649151332450?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2068552649151332450%7Ctwgr%5Ec1ea0f7903e81c58268ac48543054f2051ed1a8b%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2276015reg%3D3lang%3D1

https://x.com/PMOIndia/status/2068553141419999485?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2068553141419999485%7Ctwgr%5E4e243f4efcb0ffec12615d995898bbaee5a504c5%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2276015reg%3D3lang%3D1

https://x.com/PMOIndia/status/2068553368981950974?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2068553368981950974%7Ctwgr%5Ef1eb86002c7745df27549bd45ee623a7bc3a4238%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2276015reg%3D3lang%3D1

https://x.com/PMOIndia/status/2068554101181517956?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2068554101181517956%7Ctwgr%5E279c436d99ab68e1a12f0fb2218728d408fcb71a%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2276015reg%3D3lang%3D1

https://x.com/PMOIndia/status/2068555008845676930?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2068555008845676930%7Ctwgr%5E279c436d99ab68e1a12f0fb2218728d408fcb71a%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2276015reg%3D3lang%3D1

https://x.com/PMOIndia/status/2068556725700202683?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2068556725700202683%7Ctwgr%5E279c436d99ab68e1a12f0fb2218728d408fcb71a%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2276015reg%3D3lang%3D1

SC.....


(रिलीज़ आईडी: 2276169) आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Gujarati , Tamil , Malayalam