MIFF banner

এনএফডিসি-এনএফএআই (NFDC-NFAI) সংগ্রহ থেকে পুনরুদ্ধারকৃত কালজয়ী তথ্যচিত্রগুলি এমআইএফএফ (MIFF) ২০২৬-এ দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছে

মুম্বই, ১৯ জুন ২০২৬

 

ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন–ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া (NFDC-NFAI) সংগ্রহের পাঁচটি পুনরুদ্ধারকৃত কালজয়ী তথ্যচিত্র ১৯তম মুম্বই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (MIFF 2026) একটি বিশেষ প্রতিযোগিতাহীন বিভাগ, "এনএফএআই প্রেজেন্টস – রিস্টোর্ড ক্লাসিকস" (NFAI Presents – Restored Classics)-এর অধীনে প্রদর্শিত হয়েছে। নির্বাচিত সমস্ত চলচ্চিত্রই ন্যাশনাল ফিল্ম হেরিটেজ মিশন (NFHM)-এর অধীনে পুনরুদ্ধার করা হয়েছে, যা দেশের চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণ এবং পুনরুদ্ধারের জন্য নিবেদিত ভারত সরকারের একটি অগ্রণী উদ্যোগ।
বুধবার সন্ধ্যায় প্রদর্শিত এই কিউরেট করা প্যাকেজটিতে তৎকালীন ফিল্মস ডিভিশন দ্বারা প্রযোজিত পাঁচটি যুগান্তকারী তথ্যচিত্র স্থান পেয়েছে। একসঙ্গে, এই চলচ্চিত্রগুলি ভারতের সাংস্কৃতিক, শৈল্পিক এবং সামাজিক ঐতিহ্যকে নথিবদ্ধ করে, যা সমসাময়িক দর্শকদের দেশের অতীতের গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং ব্যক্তিত্বদের পুনর্বিবেচনা করার একটি সুযোগ করে দেয়।
তথ্যচিত্রগুলির মধ্যে তিনটি আইকনিক ব্যক্তিত্ব মহাত্মা গান্ধী, বেগম আখতার এবং পণ্ডিত রবি শঙ্করকে কেন্দ্র করে তৈরি। অন্য দুটি তথ্যচিত্র হলো কলকাতা এবং ভারতের আদিবাসী সম্প্রদায়গুলির একটি সিনেমাটিক উপস্থাপনা।

*মহাত্মা: লাইফ অফ গান্ধী ১৮৬৯–১৯৪৮ (প্রথম খণ্ড) [Mahatma: Life of Gandhi 1869–1948 (Part I)]*

ভিঠঠলভাই কে. জাভেরি পরিচালিত এবং ১৯৬৮ সালে প্রযোজিত, এই ইংরেজি ভাষার তথ্যচিত্রটি মহাত্মা গান্ধীর জীবন ও কাজের একটি বিস্তৃত বিবরণ উপস্থাপনের জন্য ব্যাপকভাবে আর্কাইভাল ফুটেজের সাহায্য নিয়েছে। চলচ্চিত্রটি মহাত্মা গান্ধীর জীবন ও কাজের একটি মূল্যবান ঐতিহাসিক রেকর্ড প্রদান করে।

*বেগম আখতার (Begum Akhtar)*

ফিল্মস ডিভিশন দ্বারা প্রযোজিত এবং ১৯৭১ সালে এন.কে. ইসার পরিচালিত, এই ইংরেজি ভাষার তথ্যচিত্রটি মল্লিকা-ই-গজল হিসেবে পূজনীয় কিংবদন্তি গায়িকা বেগম আখতারের জীবন ও শিল্পকলার বিভিন্ন দিক চিত্রিত করেছে। তাঁর বাড়ির ভেতরের অন্তরঙ্গ দৃশ্য, পরিবারের সদস্যদের উপস্থিতি এবং মঞ্চের পারফরম্যান্সের মাধ্যমে, চলচ্চিত্রটি এই বিখ্যাত গজল এবং ঠুমরি শিল্পীর সারসত্ত্বাকে ক্যামেরায় বন্দি করেছে।

*রবি শঙ্কর (Ravi Shankar)*

প্রমোদ পতি পরিচালিত এবং ১৯৭০ সালে প্রযোজিত, এই তথ্যচিত্রধর্মী বায়োপিকটি কিংবদন্তি সেতার বাদক পণ্ডিত রবি শঙ্করের জীবন এবং সৃজনশীল যাত্রা অন্বেষণ করে। সাক্ষাৎকার এবং সেতার বাদনের ফুটেজের মাধ্যমে, চলচ্চিত্রটি এই শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী, সুরকার এবং ভারতীয় সঙ্গীতের সাংস্কৃতিক দূতের বহু মাত্রাকে উপস্থাপন করে।

*পোর্ট্রেট অফ আ সিটি (Portrait of a City)*

১৯৬১ সালে চিদানন্দ দাশগুপ্ত পরিচালিত, এই তথ্যচিত্রটি তৎকালীন কলকাতার একটি আকর্ষক সিনেমাটিক প্রতিকৃতি তুলে ধরে। কলকারখানা, সংবাদপত্রের অফিস, নদী এবং রেসকোর্সের ভিজ্যুয়ালের সঙ্গে সঙ্গীত, পারিপার্শ্বিক শব্দ এবং আনুষঙ্গিক কথোপকথনের মাধ্যমে চলচ্চিত্রটি একটি ব্যস্ত শহরের জীবনের ছন্দ ও চরিত্রকে ক্যামেরায় বন্দি করেছে।

*আওয়ার অরিজিনাল ইনহ্যাবিট্যান্টস (Our Original Inhabitants)*

জগৎ মুরারি পরিচালিত এবং ১৯৫৩ সালে প্রযোজিত, এই ইংরেজি ভাষার তথ্যচিত্রটি দর্শকদের ভারতের বৈচিত্র্যময় আদিবাসী সম্প্রদায়গুলির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ১২ মিনিটেরও কম সময়ে, চলচ্চিত্রটি দেশজুড়ে ছড়িয়ে থাকা ১৭২টি আদিবাসী গোষ্ঠীর কয়েকটির স্বতন্ত্র সাংস্কৃতিক অনুশীলন, পোশাক, অলঙ্কার, সঙ্গীত এবং নৃত্য ঐতিহ্যকে তুলে ধরে।

প্রদর্শনীগুলির পাশাপাশি অনুষ্ঠিত একটি অধিবেশন চলাকালীন বক্তব্য রাখার সময়, এনএফডিসি (NFDC)-এর ম্যানেজিং ডিরেক্টর শ্রী প্রকাশ মাগদুম ভবিষ্যৎ প্রজন্মের জন্য চলচ্চিত্র সংরক্ষণের গুরুত্বের ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন যে চলচ্চিত্র সংরক্ষণ নিশ্চিত করে যাতে চলচ্চিত্রের ইতিহাস নতুন দর্শক এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে অ্যাক্সেসযোগ্য বা সহজলভ্য থাকে, এবং তিনি ইঙ্গিত করেন যে বর্তমানের বহু শীর্ষস্থানীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুনরুদ্ধারকৃত কালজয়ী চলচ্চিত্রগুলির জন্য নিবেদিত বিভাগ থাকে।

এমআইএফএফ ২০২৬-এ এই চলচ্চিত্রগুলির অন্তর্ভুক্তি ফিল্মস ডিভিশন আর্কাইভের চিরস্থায়ী তাৎপর্যকে তুলে ধরে, যা তথ্যচিত্র এবং নন-ফিকশন সিনেমার বিশ্বের অন্যতম সমৃদ্ধ ভাণ্ডার। ন্যাশনাল ফিল্ম হেরিটেজ মিশনের অধীনে সর্বাধুনিক পুনরুদ্ধারের মাধ্যমে, এই চলচ্চিত্রগুলির মূল সিনেমাটিক চরিত্র অক্ষুণ্ণ রেখে সমসাময়িক দর্শকদের জন্য সেগুলিকে পুনরুজ্জীবিত করা হয়েছে।
এই প্রদর্শনীগুলি ভারতের অডিওভিজ্যুয়াল ঐতিহ্য রক্ষা করা এবং তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে সহজলভ্য করার জন্য এনএফডিসি-এনএফএআই-এর প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে। এমআইএফএফ ২০২৬-এ এগুলির উপস্থাপনা উৎসবের সেই ভূমিকাকেও শক্তিশালী করে যা সমসাময়িক তথ্যচিত্র নির্মাণ এবং ভারতের সমৃদ্ধ চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণ উভয়কেই উদযাপন করে।

এমআইএফএফ-এর দৈনিক ইভেন্টগুলির প্রেস রিলিজ এবং উচ্চ-মানের ছবিগুলি অ্যাক্সেস করতে এখানে ক্লিক করুন:

https://www.pib.gov.in/MIFF/2026/index.aspx?reg=48&lang=1

*****

PS/Agt


Great films resonate through passionate voices. Share your love for cinema with #MIFF2026. Tag us @pibmumbai on X, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at miff.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


रिलीज़ आईडी: 2275297   |   Visitor Counter: 3