প্রধানমন্ত্রীরদপ্তর
নির্ভরযোগ্য এআই, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে মিস্ট্রাল এআই-এর সিইও আর্থার মেনশ-এর সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
18 JUN 2026 6:44PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ জুন, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্বের ক্রমবিবর্তনশীল এআই প্রেক্ষাপট নিয়ে মিস্ট্রাল এআই-এর সিইও আর্থার মেনশ-এর সঙ্গে আলোচনা করেছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“বিশ্বজুড়ে ক্রমবিবর্তনশীল এআই চালচিত্র নিয়ে মিস্ট্রাল এআই-এর আর্থার মেনশ-এর সঙ্গে অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনা হয়েছে। নির্ভরযোগ্য এআই, উদ্ভাবন এবং এআই-কে মানব-কেন্দ্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাখার পন্থাপদ্ধতি নিয়ে আমরা মতবিনিময় করেছি।
ভারতে এআই সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। ভারত এমন এআই-এর বিকাশে অঙ্গীকারবদ্ধ যা উদ্ভাবন, আস্থা ও আন্তর্জাতিক সহযোগিতাকে উৎসাহিত করার পাশাপাশি মানবতার ক্ষমতায়ন ঘটাবে।
@arthurmensch
@MistralAI”
https://x.com/narendramodi/status/2067574392620790067?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2067574392620790067%7Ctwgr%5Eff66b5142f600c36c7b618642dbe22204634b0ca%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2274784reg%3D3lang%3D1
SC/SD/DM
(रिलीज़ आईडी: 2275072)
आगंतुक पटल : 8