স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত শ্রী সের্গিও গোর-এর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ-এর সাক্ষাৎ

प्रविष्टि तिथि: 18 JUN 2026 3:15PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৮ জুন  ২০২৬

 

স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত শ্রী সের্গিও গোর-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় শ্রী শাহ বলেছেন, 

“ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত শ্রী সের্গিও গোর-এর সঙ্গে আজ নতুন দিল্লিতে সাক্ষাৎ করেছি। জঙ্গীবাদ এবং মাদক পাচারের মতো সমস্যাগুলির প্রতিহত করা সহ নিরাপত্তার বিভিন্ন বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কীভাবে সহযোগিতাকে আরও শক্তিশালী করে তোলা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।”

“প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র সর্বাঙ্গীন কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যেতে এবং দু-দেশের জনসাধারণের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ভারত দৃঢ় অঙ্গীকারবদ্ধ।”

https://x.com/AmitShah/status/2067528316803064115?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2067528316803064115%7Ctwgr%5E718818c6387bf807df46a12f8e2d000e469c69d9%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2274560reg%3D48lang%3D2


SC/CB/NS….  


(रिलीज़ आईडी: 2274698) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Tamil , Telugu , Malayalam