স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ বলেছেন মোদী সরকারের ১২ বছর উন্নয়ন এহং ঐতিহ্যের সঙ্গমের এক স্বর্ণযুগ

प्रविष्टि तिथि: 18 JUN 2026 12:13PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৮ জুন, ২০২৬

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আজ গত ১২ বছরে উন্নয়ন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রসারে মোদী সরকারের সাফল্য তুলে ধরেছেন। 

এক্স-এ একটি পোস্টে শ্রী অমিত শাহ বলেছেন, “মোদী সরকারের ১২ বছর উন্নয়ন এবং ঐতিহ্যের সঙ্গমের এক স্বর্ণযুগ। এই ১২ বছরে একদিকে যেমন শ্রী রাম মন্দির, কাশী বিশ্বনাথ করিডোর এবং উজ্জয়িনী মহাকাল লোক তৈরি হয়েছে, তেমনই অন্যদিকে পিএম আবাস যোজনা, আয়ুষ্মান ভারত, অন্ন ভান্ডার, বিশ্বমানের সংযোগ, পরিকাঠামো এবং 'মেক ইন ইন্ডিয়া'-র মতো উদ্যোগ দেশের উন্নয়নের যাত্রায় অভূতপূর্ব গতি যোগ করেছে।

এক কোটি রক্ষণাগারের নথি ডিজিটাইজ করে, ৬৬৮টি প্রাচীন প্রত্নবস্তু ফিরিয়ে এনে, ১১টি জনজাতি স্বাধীনতা যোদ্ধা জাদুঘর প্রতিষ্ঠা করে এবং ১১টি ভারতীয় ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়ে প্রধানমন্ত্রী মোদী দেখিয়েছেন যে উন্নয়ন এবং ঐতিহ্য একে অপরের পরিপূরক।”

বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন –
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274424&reg=48&lang=1

 

SC/AP/SKD


(रिलीज़ आईडी: 2274613) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam