স্বরাষ্ট্র মন্ত্রক
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ বলেছেন, মোদী সরকারের ১২ বছর ছিল উন্নয়ন ও ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধনের স্বর্ণযুগ
গত ১২ বছরে বিশ্বমানের যোগাযোগ ব্যবস্থা ও পরিকাঠামো, প্রধানমন্ত্রী আবাস যোজনা, আয়ুষ্মান ভারত এবং 'মেক ইন ইন্ডিয়া'-র মতো উদ্যোগের মাধ্যমে ভারত প্রগতির পথে এগিয়েছে
প্রধানমন্ত্রী মোদী প্রমাণ করেছেন যে, উন্নয়ন ও ঐতিহ্য একে অপরের পরিপূরক
प्रविष्टि तिथि:
18 JUN 2026 12:13PM by PIB Agartala
নয়াদিল্লী, ১৮ জুন, ২০২৬: কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আজ গত ১২ বছরে উন্নয়ন ও সাংস্কৃতিক ঐতিহ্য—উভয়ের প্রসারে মোদী সরকারের অর্জনের কথা তুলে ধরেছেন।
সমাজমাধ্যম 'এক্স' -এর এক পোস্টে শ্রী অমিত শাহ বলেন, “মোদী সরকারের ১২ বছর ছিল উন্নয়ন ও ঐতিহ্যের মেলবন্ধনে এক স্বর্ণযুগ। এই ১২ বছরে একদিকে যেমন শ্রী রাম মন্দির, কাশী বিশ্বনাথ করিডোর এবং উজ্জয়িনীর মহাকাল লোক নির্মিত হয়েছে, তেমনই অন্যদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনা, আয়ুষ্মান ভারত, অন্ন ভাণ্ডার, বিশ্বমানের যোগাযোগ ব্যবস্থা ও পরিকাঠামো এবং 'মেক ইন ইন্ডিয়া'-র মতো উদ্যোগ দেশের উন্নয়ন যাত্রায় অভূতপূর্ব গতি সঞ্চার করেছে। এক কোটি আর্কাইভাল নথিপত্র ডিজিটাইজ করা, ৬৬৮টি প্রাচীন নিদর্শন দেশে ফিরিয়ে আনা, ১১টি জনজাতি স্বাধীনতা সংগ্রামী জাদুঘর স্থাপন এবং ১১টি ভারতীয় ভাষাকে 'ধ্রুপদী ভাষা'-র মর্যাদা প্রদানের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী প্রমাণ করেছেন যে উন্নয়ন ও ঐতিহ্য একে অপরের পরিপূরক।”
*****
PS/SG
(रिलीज़ आईडी: 2274592)
आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam