প্রধানমন্ত্রীরদপ্তর
ফ্রান্সের এভিয়াঁ-তে জি ৭ শিখর সম্মেলনের ফাঁকে “কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ, দ্রুত এবং দক্ষ প্রবর্তন” সংক্রান্ত এক আলোচনা সভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
18 JUN 2026 5:01AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ জুন ২০২৬
ফ্রান্সের এভিয়াঁ-তে জি ৭ শিখর সম্মেলনের ফাঁকে “কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ, দ্রুত এবং দক্ষ প্রবর্তন” সংক্রান্ত এক আলোচনা সভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা মানব সভ্যতার গতিপথ পরিবর্তনের ক্ষমতা ধরে। কিন্তু সাধারণ মানুষের ক্ষমতায়নেও তাকে কাজ লাগানো উচিত। এই দৃষ্টিভঙ্গীকে সামনে রেখেই ভারত সম্প্রতি এআই ইম্প্যাক্ট সামিটের আয়োজন করেছিল। এ প্রসঙ্গে তিনি ভারতের মানবতা কেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মসূচি – এমএএনএভি- এর উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী জানান, ভারত সাইবার পরিসরকে সবসময়ই সারা বিশ্বের মানুষের ব্যবহারযোগ্য একটি আঙিনা হিসেবে দেখেছে। প্রতিটি গণতান্ত্রিক দেশেরই এআই পরিসরে প্রবেশাধিকার থাকা উচিত যাতে তারা সাইবার হামলার মোকাবিলা করতে পারে কার্যকরভাবে। এক্ষেত্রে একটি গ্রহণযোগ্য রীতি এবং নিয়ন্ত্রণ কাঠামো গড় তোলা দরকার।
কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের স্বাভাবিক ক্ষমতা ও দক্ষতাকে আরও পরিবর্ধিত করুক – এমনটাই কাম্য বলে প্রধানমন্ত্রী অভিমত ব্যক্ত করেছেন।
SC/AC/SG….
(रिलीज़ आईडी: 2274507)
आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam