ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
খাদ্যশস্য মজুত ব্যবস্থাকে আরও জোরদার করতে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী স্মার্ট ওয়্যার হাউসিং সিস্টেমের সূচনা করবেন
प्रविष्टि तिथि:
17 JUN 2026 2:28PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ জুন, ২০২৬
খাদ্যশস্য মজুত ব্যবস্থাকে আরও জোরদার করে তুলতে খাদ্য ও গণবন্টন দপ্তর স্মার্ট ওয়্যার হাউসিং সিস্টেম চালু করছে। নতুন দিল্লির ভারত মণ্ডপম – এ লিডার্স লাউঞ্জে একটি অনুষ্ঠানে ১৮ জুলাই এর সূচনা করবেন কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি দপ্তরের মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী। উপস্থিত থাকবেন মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রীমতী নিমু বেন জয়ন্তীভাই বাম্ভানিয়া এবং শ্রী বি এল ভার্মা।
অনুষ্ঠানে কাজের উৎকর্ষের স্বীকৃতিতে সম্মান জানানো হবে সেন্ট্রাল ওয়্যার হাউসিং কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন মজুত কেন্দ্র এবং ভারতের খাদ্য নিগম’কে।
খাদ্য নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে সরকারি স্তরে প্রযুক্তির সহায়তায় মজুত পরিকাঠামো প্রসারে জোর দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যে স্মার্ট ওয়্যার হাউসিং সিস্টেমের সূচনায় বড় পদক্ষেপ। এই প্রণালীতে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ অত্যাধুনিক নানা প্রযুক্তি ব্যবহার করা হবে।
SC/AC/SB
(रिलीज़ आईडी: 2274032)
आगंतुक पटल : 11