MIFF banner

ওয়েভস ডক বাজার ২০২৬-এ প্রদর্শনের জন্য ‘ওয়েভস ডক বাজার রেকমেন্ডস’-এর অধীনে নির্বাচিত প্রোজেক্টগুলি ঘোষণা করলো এনএফডিসি

নতুন দিল্লি, ১৫ জুন, ২০২৬

 

ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএফডিসি), ২০২৬ ১৯তম মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল (এমআইএফএফ)-এর অবসরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ওয়েভস ডক বাজারের জন্য ‘ওয়েভস ডক বাজার রেকমেন্ডস’-এর অধীনে নির্বাচিত প্রোজেক্টগুলি ঘোষণা করলো।

এমআইএফএফ-এর ছবির বাজারটি আয়োজিত হবে এনএফডিসি-র সদর দপ্তর ডঃ গোপাল রাও দেশমুখ মার্গে ১৬ থেকে ১৮ জুন। এখানে জড়ো হবেন তথ্যচিত্র, শর্ট ফিল্ম এবং অ্যানিমেশন চিত্রের নির্মাতা, প্রযোজক, পরিবেশক প্রমুখ।

ওয়েভস ডক বাজার একটি ইন্ডাস্ট্রি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে সহযোগিতা, নেটওয়ার্ক এবং বাজারের সুযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে।

উঠতি প্রতিভা এবং ভালোমানের কাহিনীকে সাহায্য করতে এনএফডিসি এবারে ওয়েভ ডক বাজারে অংশগ্রহণকারী তিনটি সেরা প্রকল্পের জন্য ৩ লক্ষ টাকা করে নগদ অনুদান দেওয়ার ব্যবস্থা করেছে।

ওয়েভস ডক বাজার রেকমেন্ডস নির্বাচনের মধ্যে ১২টি প্রকল্প আছে, তার মধ্যে চারটি প্রকল্প অংশ নিচ্ছে ওয়ার্ক-ইন-প্রোগ্রেস ল্যাবে।

ওয়েভস ডক বাজার রেকমেন্ডসে অতিরিক্ত আরও ৮টি প্রজেক্ট বেছে নেওয়া হয়েছে। যার মধ্যে কয়েকটি ফিল্ম সম্পূর্ণ এবং কয়েকটি রয়েছে পোস্ট প্রোডাকশন পর্যায়ে। এগুলি বিক্রির জন্য, পরিবেশনের জন্য এবং প্রদর্শনের জন্য সুযোগ খোঁজা হচ্ছে।

১২টি নির্বাচিত প্রোজেক্ট বাজারের উদ্বোধনী দিনে ১৬ জুন ওপেন পিচ সেশনে অংশ নেবে। এতে চলচ্চিত্র নির্মাতারা সুযোগ পাবেন তার প্রোজেক্টটি ক্রেতা, পরিবেশক, উৎসব প্রতিনিধি এইরকম বিভিন্ন মহলের সামনে উপস্থাপন করার।

ওয়েভস ডক বাজারের দ্বিতীয় সংস্করণের উল্লেখযোগ্য বিষয়টি হল ভিউইং রুম - এই ডিজিটাল লাইব্রেরি প্ল্যাটফর্মে চলচ্চিত্র নির্মাতারা তাদের কাজ দেখাতে পারবেন সংশ্লিষ্ট মহলকে। এবারের ভিউইং রুমে প্রদর্শনের জন্য থাকবে ১৯টি দেশের ৩৫টি ভাষার ১৫৫টি প্রোজেক্ট।

*****

PS/Agt


Great films resonate through passionate voices. Share your love for cinema with #MIFF2026. Tag us @pibmumbai on X, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at miff.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


रिलीज़ आईडी: 2273378   |   Visitor Counter: 2