প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ডিআরডিও দেশের অত্যাধুনিক প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন করেছে

प्रविष्टि तिथि: 13 JUN 2026 7:06AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩ জুন ২০২৬

 

 

 

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) শত্রুপক্ষের বিভিন্ন ধরনের হুমকির বিরুদ্ধে দেশের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারকরে এমন একাধিক গুরুত্বপূর্ণ প্রযুক্তির সফল প্রদর্শন করেছে। দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে বহুমাত্রিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং মাঝারি পাল্লার জাহাজ-বিধ্বংসী সক্ষমতা প্রদর্শনের লক্ষ্যে ২০২৬ সালের ১০ ও ১১ জুন পরপর তিনটি ফ্লাইট-টেস্ট বা পরীক্ষামূলক উৎক্ষেপণও পরিচালনা করা হয়।

 

বহু-স্তরীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা (বিএমডি) সক্ষমতার সফল প্রদর্শন করা হয়েছে। ইন্টারসেপ্টরগুলো সফলভাবে তাদের নিজ নিজ লক্ষ্যবস্তুকে আঘাত করেছে। ক্ষেপণাস্ত্রের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে এই ব্যবস্থাগুলোর নকশাও তৈরি করা হয়েছে।

 

এই পরীক্ষাগুলো দেশকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) মোকাবিলা করার মতো ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স (বিএমডি) সক্ষমতা রয়েছে এমন এক অভিজাত দেশগোষ্ঠীর অন্তর্ভুক্ত করেছে। এছাড়া, নৌবাহিনীর মাঝারি পাল্লার জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণও সফলভাবে সম্পন্ন হয়েছে। ডিআরডিও এবং প্রতিরক্ষা বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা এই পরীক্ষামূলক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন।

 

এই গুরুত্বপূর্ণ প্রযুক্তিগুলোর সফল প্রদর্শনের জন্য প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন।

 

প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন বিভাগের সচিব এবং ডিআরডিও-র চেয়ারম্যান শ্রী রাজেশ কুমার সিং এই পরীক্ষা কর্মসূচি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং ডিআরডিও ও সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

 

 

SC/PM/AS


(रिलीज़ आईडी: 2272466) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Telugu , Malayalam