মানবসম্পদবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ ২০২৬ সালের ১৪ জুন ফ্রান্সের নিস শহরে যৌথভাবে ‘ভারত ইনোভেটস ২০২৬’-এর উদ্বোধন করবেন

प्रविष्टि तिथि: 12 JUN 2026 6:00PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১২ জুন ২০২৬


ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ ২০২৬ সালের ১৪ই জুন ফ্রান্সের নিস-এর ‘পালে দে এক্সপোজিশিওঁ দ্য নিস’-এ যৌথভাবে ‘ভারত ইনোভেটস ২০২৬’-এর উদ্বোধন করবেন।

ভারত সরকারের উদ্যোগে আয়োজিত 'ভারত ইনোভেটস ২০২৬'  হলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের একটি বিশেষ উদ্যোগ। এই অনুষ্ঠানে ভারতের ১২০ জন উদ্ভাবক, প্রায় ১৫টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান (এইচআইইএস) ও শীর্ষস্থানীয় কর্পোরেট সংস্থা, ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম, বিশ্বখ্যাত সিইও এবং শিল্পক্ষেত্রের ৫০০-এরও বেশি বিনিয়োগকারী ও নেতারা অংশ নেবেন। অ্যাডভান্সড কম্পিউটিং, সেমিকন্ডাক্টর, মহাকাশ প্রযুক্তি, জৈবপ্রযুক্তি, জ্বালানি, স্বাস্থ্যসেবা এবং উৎপাদন ক্ষেত্রের মতো ১৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে কেন্দ্র করে এই অনুষ্ঠান সাজানো হয়েছে। এটি ভারতের ক্রমবর্ধমান উদ্ভাবন এবং 'ডিপ-টেক'  পরিমণ্ডলকে তুলে ধরবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এবং কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েলের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা শ্রী অজয় কুমার সুদ উপস্থিত থাকবেন। তিনি 'ভারত ইনোভেটস ২০২৬'-এর জন্য ভারতের ১২০টি স্টার্ট-আপ নির্বাচনের দায়িত্বে থাকা 'টেকনিক্যাল ওভারসাইট কমিটি'-র নেতৃত্বে ছিলেন।

'ভারত ইনোভেটস ২০২৬'-এর এই প্রথম সংস্করণে ফ্রান্সের নিস  শহরে বিশ্বব্যাপী বিনিয়োগকারী ও শিল্পমহলের সামনে ভারতের 'ডিপ-টেক' উদ্ভাবক এবং স্টার্ট-আপগুলোকে তুলে ধরা হবে। ভারত এবং বিশ্বব্যাপী অংশীদারদের মধ্যে উদ্ভাবন-ভিত্তিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই অনুষ্ঠানটি একটি অত্যন্ত প্রভাবশালী মঞ্চ হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। এই আয়োজনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে 'ডিপ-টেক', গবেষণা ও উন্নয়ন ,স্টার্ট-আপের সম্প্রসারণ এবং আন্তঃসীমান্ত বিনিয়োগ সহজতর করার ক্ষেত্রে সহযোগিতার কাঠামো জোরদার করা।

অনুষ্ঠানটিতে ভারত ও ফ্রান্সের উদ্ভাবন পরিমন্ডলের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বের নতুন সুযোগগুলোও তুলে ধরা হবে। এখানে যৌথ উন্নয়ন, প্রযুক্তি বিনিময় এবং উদীয়মান প্রযুক্তির প্রসারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী উদ্ভাবক ও প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগকারী, কর্পোরেট সংস্থা, বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা এবং সরকারি অংশীদারদের সঙ্গে যুক্ত করা 'ভারত ইনোভেটস'-এর লক্ষ্য। এর মাধ্যমে বিনিয়োগ, প্রযুক্তির বৈধতা যাচাই, যৌথ উন্নয়নের সুযোগ, পাইলট প্রকল্প, উৎপাদন-সংক্রান্ত অংশীদারিত্ব এবং প্রযুক্তি হস্তান্তর ও আত্মীকরণের পথ প্রশস্ত করা হবে। পাশাপাশি ভারতীয় উদ্ভাবনগুলোর জন্য বাজারে প্রবেশ এবং আন্তর্জাতিক পরিসরে সম্প্রসারণের সুযোগ তৈরি করা হবে।

'ভারত ইনোভেটস ২০২৬' বিশ্বব্যাপী উদ্ভাবন নেটওয়ার্কের সঙ্গে ভারতের সম্পৃক্ততাকে উল্লেখযোগ্যভাবে গভীর করবে এবং প্রযুক্তি-চালিত উন্নয়নের ক্ষেত্রে ভারতের শীর্ষস্থানীয় অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। এটি 'ভারত-ফ্রান্স উদ্ভাবন বর্ষ' এর আওতায় আয়োজিত হচ্ছ। উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে মুম্বাইতে ভারতের প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি যৌথভাবে এই উদ্ভাবন বর্ষের সূচনা করেছিলেন।

'ভারত ইনোভেটস' সম্পর্কে আরও তথ্যের জন্য দেখুন -  https://bharatinnovates.in/

 

 

SC/PM/AS


(रिलीज़ आईडी: 2272440) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Telugu , Kannada , Malayalam