বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

ইন্ডিয়া এআই মিশনের উদ্যোগে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত ভিডিও-র মাধ্যমে গল্প বলার কৃত্রিম মেধাভিত্তিক মডেল ‘ভার্যা’র সূচনা

प्रविष्टि तिथि: 12 JUN 2026 3:09PM by PIB Agartala

নয়াদিল্লি, ১২ জুন, ২০২৬

 

কৃত্রিম মেধাকে কাজে লাগিয়ে বিভিন্ন সামগ্রী উৎপাদন সংস্থা ‘অবতার’ আজ ‘ভার্যা’ নামে একটি মডেল উপভোক্তাদের কাছে নিয়ে এসেছে। এর সাহায্যে ব্যয়সাশ্রয়ী মূল্যে উন্নতমানের ভিডিও তৈরি করা যাবে। এই মডেলটি তৈরির সময় এ দেশের বিভিন্ন অঞ্চল, উৎসব, সম্প্রদায়, খাদ্যাভ্যাস, পোশাক পরিধানের রীতি এবং দৈনন্দিন জীবনের খুঁটিনাটি দিকগুলি বিবেচনা করা হয়েছে।

ইন্ডিয়া এআই মিশনের সাহায্যে তৈরি এই মডেলটি ৫০টি ধাপের পরিবর্তে চারটি ধাপেই ভিডিও নির্মাণ করতে পারবে। এক্ষেত্রে সেকেন্ড প্রতি ৪৮ পয়সা ব্যয়ে যে ভিডিও তৈরি করা যাবে সেটি নির্মাণে ব্যয় হবে আন্তর্জাতিক বাজারের যে কোনো মডেলের সাহায্যে নির্মিত ভিডিও-র তুলনায় মাত্র এক-দশমাংশ। এখানে ব্যবহারকারী বা ইউজার শুধু যে বিষয়ের ওপর ভিডিও তৈরি হবে সেটি টাইপ করে লিখবেন। এরপর তিনি একটি ছবি আপলোড করবেন। পরবর্তীতে এই মডেলের সাহায্যে সহজেই চাহিদা অনুসারে ভিডিও তৈরি করে ফেলা যাবে। নতুন এই ভিডিওটি উপস্থাপনার ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনা করা হবে। এক্ষেত্রে তৈরি করা ভিডিওটি শিক্ষাদানের জন্য ব্যবহার করা হবে, নাকি সেটি বিজ্ঞাপনের কাজে লাগবে অথবা কোনো সিনেমা তৈরিতে ব্যবহৃত হবে বা অতীতের কোনো ঘটনা স্মরণীয় করে রাখা হবে – এই বিষয়গুলির কথা ভেবে যথাযথভাবে উপস্থাপনা করা হবে।

‘অবতার’-এর সচিব শ্রী এস কৃষ্ণন জানান, ভারতে কৃত্রিম মেধার সাহায্যে বিভিন্ন কাজকর্মের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তারই ফলশ্রুতিতে ‘ভার্যা’ তৈরি করা হয়েছে। তাঁদের সংস্থা কৃত্রিম মেধার সাহায্যে দক্ষভাবে বিভিন্ন সামগ্রী উৎপাদন করে, যা ক্রমবর্ধমান একটি বাজারের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে চলে।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2272231) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati , Odia , Tamil , Kannada , Malayalam