কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

নেপালে ভারতীয় আম আমদানির ওপর কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি

प्रविष्टि तिथि: 10 JUN 2026 8:04PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১০ জুন  ২০২৬

 

কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের নজরে এসেছে যে, সংবাদ মাধ্যমের একাংশের প্রতিবেদনে জানানো হয়েছে, ভারত থেকে আম আমদানির ওপর নেপাল নিষেধাজ্ঞা জারি করেছে। এই প্রতিবেদনগুলি তথ্যগতভাবে অসত্য ও বিভ্রান্তিকর। 

নেপাল সরকার তার জাতীয় উদ্ভিদ সুরক্ষা সংস্থার মাধ্যমে ১০ জুন জানিয়েছে যে ভারত থেকে আম আমদানির ওপর কোনও নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। উদ্ভিদের নির্ধারিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত শর্তাবলী পূরণ সাপেক্ষে আমদানির অনুমতি অব্যাহত রয়েছে। এই শর্তাবলী পূরণ করলে এবং ভারত সরকারের জারি করা এ সংক্রান্ত শংসাপত্র পেশ করলে আমদানির অনুমতি ও ছাড়পত্র দেওয়া হচ্ছে। 

নেপালে ভারতের আমের রপ্তানি অব্যাহত রয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ১৩৯টি চালানে ২০০৫ টন আম নেপাল রপ্তানি করা হয়েছে। কেবলমাত্র জুন মাসেই ১৮টি চালানে রপ্তানি হয়েছে ২৬৬ টন আম। 

নেপাল সম্প্রতি আমদানির ক্ষেত্রে হট ওয়াটার ট্রিটমেন্ট সহ বেশ কিছু শর্ত সংশোধন করেছে। ভারত সেই শর্ত মেনেই রপ্তানি করছে। তবে কোনওরকম আলোচনা ছাড়াই নতুন উদ্ভিদ স্বাস্থ্যবিধি ব্যবস্থা প্রবর্তনের বিষয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্ব বাণিজ্য সংস্থার এসপিএস চুক্তি এবং আন্তর্জাতিক উদ্ভিদ সুরক্ষা সনদ কাঠামো অনুসারে দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে বিষয়টি বিবেচনা করা হচ্ছে। 

সংশ্লিষ্ট সব পক্ষ, ব্যবসায়ী এবং জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে, তাঁরা যেন আমদানি-রপ্তানি বিধি সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে কেবলমাত্র সরকারি বিজ্ঞপ্তির ওপরই নির্ভর করেন, বিভ্রান্তিকর কোনও প্রতিবেদনকে গুরুত্ব না দেন।

 

SC/SD/NS…


(रिलीज़ आईडी: 2271580) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Punjabi , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam