স্বরাষ্ট্র মন্ত্রক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দরিদ্র মানুষের কল্যাণ এবং অভূতপূর্ব বিকাশ- দুটি লক্ষ্যই সাধিত হয়েছে : কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ
प्रविष्टि तिथि:
09 JUN 2026 12:46PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৯ জুন ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিগত ১২ বছরে সমাজ কল্যাণ, সামাজিক নিরাপত্তা, পরিকাঠামোগত বিকাশ এবং অর্থনৈতিক উন্নয়নের মতো যাবতীয় বিষয়ে দেশ অভূতপূর্ব গতিতে এগিয়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। দরিদ্র মানুষের কল্যাণ এবং অভূতপূর্ব বিকাশ- আপাত দৃষ্টিতে দুটি বিপরীতমুখী লক্ষ্যই সাধিত হয়েছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পথনির্দেশে, বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। ৮০ কোটি মানুষকে নিখরচায় রেশন দেওয়া, ৯০টিরও বেশি বিমানবন্দর ও ১৪০টির বেশি বন্দে ভারত ট্রেন চালু হওয়ার কথা তুলে ধরেছেন অমিত শাহ। ৪ কোটি দরিদ্র পরিবারের জন্য পাকা বাড়ি, ৩০০০ কিলোমিটারেরও বেশি আধুনিক এক্সপ্রেসওয়ে, ৫০ কোটি মানুষের জন্য ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা, ১০ কোটি পরিবারে এলপিজি সংযোগের মতো কল্যাণমূলক কর্মসূচি নিয়ে এগিয়ে যাওয়ার পাশাপাশি ভারতকে সবচেয়ে দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশ করে তোলায় প্রধানমন্ত্রী যে কাজ করেছেন, তার সশ্রদ্ধ উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী। বিগত ১২ বছরে একদিনও ছুটি না নিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ধারাবাহিকভাবে দেশের সেবায় নিয়োজিত থেকেছেন বলে অমিত শাহ জানিয়েছেন।
এক্স পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এই বার্তা দিয়েছেন।
SC/AC/NS
(रिलीज़ आईडी: 2270672)
आगंतुक पटल : 8