স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ মঙ্গলবার, ৯ই জুন ২০২৬ তারিখে নয়াদিল্লি থেকে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম (এল.পি.এম.এস) চালু করবেন

এই উদ্যোগটি স্মার্ট সীমান্ত ব্যবস্থাপনা এবং আন্তঃসীমান্ত বাণিজ্য ও যাত্রী চলাচলের নিরাপত্তার প্রতি মোদী সরকারের অঙ্গীকারকে প্রতিফলিত করে

এল.পি.এম.এস হলো একটি অত্যাধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যা স্থলবন্দরগুলোর কার্যক্রমকে একটি সমন্বিত ব্যবস্থায় একীভূত করার জন্য ডিজাইন করা হয়েছে

বিমানবন্দর এবং সমুদ্রবন্দরের অনুরূপভাবে স্থলবন্দরগুলোকে লজিস্টিকস এবং নিয়ন্ত্রক তথ্যের নিরাপদ ও রিয়েল-টাইম আদান-প্রদানের সুবিধা প্রদান করে

কার্গো এবং যাত্রী প্রক্রিয়াকরণের জন্য এন্ড-টু-এন্ড ডিজিটাল ওয়ার্কফ্লো, যার মধ্যে রয়েছে স্লট বুকিং, পেমেন্ট, ট্র্যাকিং এবং সিঙ্গেল-উইন্ডো ক্লিয়ারেন্স

স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী শ্রী অমিত শাহ ৯ জুন, মঙ্গলবার ত্রিপুরার শ্রীমন্তপুর ও মেঘালয়ের ডাউকি স্হলবন্দরে নবনির্মিত অংশীজন আবাসন সুবিধার উদ্বোধন করবেন

प्रविष्टि तिथि: 07 JUN 2026 6:18PM by PIB Agartala

নয়াদিল্লি, ৮ জুন, ২০২৬: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজীর দূরদর্শী নেতৃত্বে ভারতের সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় এক নতুন গতি পেয়েছে। এই লক্ষ্যে ৯ই জুন,২০২৬ মঙ্গলবার, নয়াদিল্লি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম (এল.পি.এম.এস) চালু করবেন। যা সীমান্ত ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এই উদ্যোগটি স্মার্ট সীমান্ত ব্যবস্থাপনার প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের অঙ্গীকারকে তুলে ধরে, যা প্রযুক্তি-চালিত সমাধানের মাধ্যমে আন্তঃসীমান্ত বাণিজ্য ও যাত্রী চলাচলে দক্ষতা, স্বচ্ছতা এবং নিরাপত্তা বৃদ্ধি করে।

এই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মেঘালয়ের ডাউকি এবং ত্রিপুরার শ্রীমন্তপুর স্থলবন্দরে নবনির্মিত অংশীজন আবাসন সুবিধারও উদ্বোধন করবেন, যা সীমান্ত নিরাপত্তা কর্মী এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনদের জন্য পরিকাঠামোগত সহায়তাকে আরও জোরদার করবে।

এল.পি.এম.এস-এর সূচনা আধুনিক, প্রযুক্তি-নির্ভর স্মার্ট সীমান্ত ব্যবস্থাপনা ব্যবস্থার দিকে ভারতের যাত্রাপথে একটি যুগান্তকারী পদক্ষেপ হবে, যা বাণিজ্য সুবিধা, সংযোগ ও জাতীয় নিরাপত্তা শক্তিশালীকরণ এবং ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ লক্ষ্যের উপর পর ভারতের কৌশলগত মনোযোগকে প্রতিফলিত করে।

এল.পি.এম.এস হলো একটি অত্যাধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যা স্থলবন্দরগুলোর কার্যক্রমকে একটি সমন্বিত ব্যবস্থা জন্য ডিজাইন করা হয়েছে। এটি লজিস্টিকস এবং নিয়ন্ত্রক তথ্যের নিরাপদ ও রিয়েল-টাইম আদান-প্রদান সক্ষম করে, যা স্থলবন্দরগুলোকে বিমানবন্দর ও সমুদ্রবন্দরে চালু থাকা ডিজিটাল সিস্টেমের সমপর্যায়ে নিয়ে আসে। একটি নিরপেক্ষ ও উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে, এল.পি.এম.এস সরকারি সংস্থা এবং বেসরকারি অপারেটরসহ বিভিন্ন অংশীজনের মধ্যে নির্বিঘ্ন সমন্বয় সহজতর করবে, যার ফলে বিলম্ব হ্রাস পাবে এবং পরিচালনগত দক্ষতা বৃদ্ধি পাবে।

এই সিস্টেমটি পণ্য ও যাত্রী চলাচল সংক্রান্ত প্রক্রিয়ার জন্য স্লট বুকিং, পেমেন্ট, ট্র্যাকিং এবং সিঙ্গেল উইন্ডো ছাড়পত্র সহ একটি সম্পূর্ণ ডিজিটাল কর্মপ্রবাহ চালু করেছে। আইসগেট, ইউলিপ এবং মোটরযান সংক্রান্ত জাতীয় ডিজিটাল ব্যবস্থার সঙ্গে সংযুক্ত থাকবে, যা সীমান্ত ব্যবস্থাপনাকে আরো কার্যকর ,স্বচ্ছ ও আন্তঃসংযুক্ত করবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত ব্যবস্থাপনা বিভাগের অধীনস্থ একটি সংবিধিবদ্ধ সংস্থা, ল্যান্ড পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এল.পি.এ.আই), বাণিজ্য, সংযোগ এবং আঞ্চলিক সহযোগিতা সহজতর করার জন্য স্থলবন্দরগুলির উন্নয়ন ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। বর্তমানে, এল.পি.এ.আই ভারতের আন্তর্জাতিক সীমান্ত জুড়ে ১৫টি স্থলবন্দর পরিচালনা করে, ভারত-পাকিস্তান সীমান্ত বরাবর আটারি (পাঞ্জাব) এবং ডেরা বাবা নানক (পাঞ্জাব), ভারত-নেপাল সীমান্ত বরাবর রুপাইদিহা (উত্তর প্রদেশ), রাক্সাউল (বিহার), জোগবানি (বিহার), ভারত-ভুটান সীমান্ত বরাবর দাররাঙ্গা (আসাম); ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর পেট্রাপোল (পশ্চিমবঙ্গ), ডাউকি (মেঘালয়), সুতারকান্দি, গোলকগঞ্জ এবং মানকাচর (আসাম), ত্রিপুরার সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর এবং দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম এবং ভারত-মায়ানমার সীমান্ত বরাবর মোরেহ (মণিপুর)।

*****

PS/PKS/KMD


(रिलीज़ आईडी: 2270220) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Tamil , Kannada , Malayalam