নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

নির্বাচনী প্রচারে সংবাদ মাধ্যমের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে সর্বোত্তম রীতিনীতির বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করল ইসিআই

प्रविष्टि तिथि: 03 JUN 2026 4:17PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৩ জুন, ২০২৬ 

 

ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) ৩ এবং ৪ জুন, ২০২৬ তারিখে নতুন দিল্লির ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট’-এ নির্বাচনী প্রক্রিয়া ও প্রচারে সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে ‘আন্তর্জাতিক ক্ষেত্রে সর্বোত্তম রীতিনীতির ও উদ্ভাবন’-এর ওপর দু’দিনের সম্মেলনের আয়োজন করছে।
সম্মেলনে তাঁর মূল বক্তব্যে মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার বলেন, ১০০ কোটিরও বেশি ভোটদাতার সঙ্গে নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করার লক্ষ্যে ভারতের নির্বাচন কমিশন বিএলও  এবং বিএলএ সহ তৃণমূল পর্যায়ের ক্ষেত্রীয় কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। তিনি আরও বলেন যে, নির্বাচনী প্রক্রিয়ার প্রতি ভোটারদের আস্থার প্রতিফলন দেখা গেছে সম্প্রতি অনুষ্ঠিত রাজ্য বিধানসভাগুলোর সাধারণ নির্বাচনে সর্বোচ্চ ভোটদানের মধ্য দিয়ে।
এই সম্মেলনে ডিইও, ইআরও, বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, গবেষক এবং ‘নির্বাচনী সাক্ষরতা ক্লাব’-এর সদস্যসহ ৪৮০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন।
এই সম্মেলনের লক্ষ্য হ’ল - এমন সব প্রয়োগ-কেন্দ্রিক জ্ঞান-সম্পদ গড়ে তোলা, যা নির্বাচন ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা, আদর্শ মানদণ্ড এবং সর্বোত্তম অনুশীলনগুলিকে নথিবদ্ধ করে রাখবে। এর মূল উদ্দেশ্য - ২৩ জানুয়ারি, ২০২৬ তারিখে ‘গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক ভারত আন্তর্জাতিক সম্মেলন’-এ গৃহীত ‘দিল্লি ঘোষণা’র আওতায় পরিকল্পিত চূড়ান্ত বিষয়ভিত্তিক প্রতিবেদনে অবদান রাখা।
আলোচনার মূল কেন্দ্রবিন্দু সংবাদমাধ্যমে প্রচারের ক্ষেত্রে বর্তমানের প্রধান সমস্যাগুলি। এর মধ্যে রয়েছে ভুল তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি ‘ডিপফেক’ ও ‘সিন্থেটিক মিডিয়া’, বিভ্রান্তিকর ডিজিটাল রাজনৈতিক বিজ্ঞাপন এবং মঞ্চ পরিচালনা সংক্রান্ত বিষয়।
এই দুই দিনব্যাপী সম্মেলনটির আয়োজক দিল্লির প্রধান নির্বাচনী আধিকারিক। সহযোগিতায় রয়েছে - ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স’ এবং দিল্লি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর ডেমোক্র্যাসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স – এ ২০২৬ সালে নেতৃত্ব দিচ্ছে ভারত। এই প্রেক্ষিতে গৃহীত কর্মসূচির আওতায় এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

 

SC/AC/SB


(रिलीज़ आईडी: 2268485) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी , Marathi , Gujarati , Tamil , Malayalam