নারীওশিশুবিকাশমন্ত্রক
প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার ২০২৬-এর জন্য আবেদনের শেষ তারিখ ৩১ জুলাই, ২০২৬
प्रविष्टि तिथि:
02 JUN 2026 3:51PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২ জুন ২০২৬
ভারত সরকার প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার (পিএমআরবিপি) ২০২৬-এর জন্য আবেদন গ্রহণ করার কাজ শুরু করেছে। বিভিন্ন ক্ষেত্রে অনন্য কৃতিত্বের অধিকারী শিশুদের এই পুরস্কার দেওয়া হয়।
আবেদন গ্রহণ করা হবে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত। আবেদনপত্র জমা করার পোর্টাল হল https://awards.gov.in ।
৩১ জুলাই ২০২৬ যাদের বয়স ৫ থেকে ১৮ বছরের মধ্যে তারা আবেদন করতে পারবে। ব্যক্তিগতভাবে কিংবা প্রাতিষ্ঠানের তরফে আবেদন করা যাবে। শিশুরা স্ব-মনোনয়নের ভিত্তিতেও আবেদন করতে পারে।
এই পুরস্কার দেওয়া হয় ৬টি বিভাগে।
• সাহসিকতা
• সমাজ সেবা
• পরিবেশ রক্ষা
• ক্রীড়া
• শিল্প ও সংস্কৃতি
• বিজ্ঞান ও প্রযুক্তি
পোর্টালে আবেদনের সময় নাম, জন্ম তারিখ, আধার, মোবাইল নম্বর, ই-মেল আইডি ইত্যাদি জানাতে হবে। ওয়েবসাইটে গিয়ে মনোনয়ন জমা দেওয়ার জন্য নির্দিষ্ট বিভাগের মধ্যে “প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার” অংশটি বেছে নিতে হবে। ক্লিক করতে হবে – “নমিনেট/অ্যাপ্লাই নাও” অপশন। জানাতে হবে কোন বর্গের জন্য আবেদন করা হচ্ছে। নিজের জন্য, না অন্য কারও জন্য আবেদন করা হচ্ছে জানাতে হবে তাও। এরই সঙ্গে এক হাজার শব্দের মধ্যে দিতে হবে একটি রাইট-আপ। সেখানে প্রামাণ্য নথি এবং সাম্প্রতিক ছবিও দেওয়া জরুরি।
“রেজিস্টেশন অ্যান্ড নমিনেশন প্রসেস ফর পিএমআরবিপি”-তে দেওয়া নির্দেশিকা অনুযায়ী মনোনয়ন জমা দেওয়া যেতে পারে। চূড়ান্তভাবে আবেদন দাখিলের আগে সবকিছু ভালোভাবে দেখে নিতে হবে অবশ্যই।
বিস্তারিতভাবে জানার জন্য এবং আগের পুরস্কার বিজেতাদের সম্পর্কে জানার জন্য যেতে হবে –
• নমিনেশন পোর্টাল : https://awards.gov.in
• পূর্ববর্তী বিজেতা : https://awards.gov.in/Awardee
পিআইবি-র সংশ্লিষ্ট রিলিজ দেখতে এই লিঙ্কে ক্লিক করুন - https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2255800®=3&lang=2
SC/AC/AS
(रिलीज़ आईडी: 2267997)
आगंतुक पटल : 12