রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

জনজাতি বিষয়ক মন্ত্রকের বিভিন্ন বৃত্তি প্রকল্পের বেশ কয়েকজন প্রাপক রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন

প্রকাশিত: 02 JUN 2026 1:51PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২ জুন ২০২৬

 


জনজাতি বিষয়ক মন্ত্রকের বিভিন্ন বৃত্তি প্রকল্পের বেশ কয়েকজন প্রাপক আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন। 

রাষ্ট্রপতি তাঁদের উদ্দেশে বলেন, দেশে মেধার কোন অভাব নেই। যা প্রয়োজন তা হল মেধাবীদের কাছে প্রয়োজনীয় সহায়তা এবং পরামর্শ পৌঁছে দেওয়া। গ্রাম এবং প্রত্যন্ত এলাকাতেও মেধাসম্পন্ন মানুষের উপস্থিতি যথেষ্ট – তা আজ প্রমাণিত। 

তাঁদের সহায়তায় এবং ক্ষমতায়নে সরকার ধারাবাহিক ভাবে সচেষ্ট বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন। তিনি বলেন, বৃত্তি প্রকল্পগুলির উদ্দেশ্য কেবলমাত্র আর্থিক সহায়তা নয়, স্বপ্নকে বাস্তব করে তোলায় এই সব উদ্যোগ গুরুত্বপূর্ণ অনুঘটক। ক্ষমতায়নের ক্ষেত্রে শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয় এক শর্ত বলে রাষ্ট্রপতি মনে করিয়ে দেন। এপ্রসঙ্গে নিজের জীবনের কথাও উল্লেখ করেন তিনি। সঠিক পথে এগোলে অন্তর্ভুক্তিমূলক বিকাশ এবং আত্মনির্ভর ভারতের লক্ষ্য পূরণ অবশ্যই সম্ভব হবে বলে রাষ্ট্রপতি প্রত্যয়ী। 


রাষ্ট্রপতির ভাষণটি দেখতে এই লিঙ্কটি দেখুন -
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/jun/doc202662881101.pdf

 

 
SC/AC/AS


(রিলিজ আইডি: 2267934) ভিজিটরের কাউন্টার : 10
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Bengali-TR , Manipuri , Gujarati , Kannada , Malayalam