ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ মন্ত্রক
২০২৫-২৬ অর্থবর্ষ সংক্রান্ত প্রাথমিক তথ্য প্রকাশ করল কেভিআইসি- খাদি এবং গ্রামীণ শিল্পজাত পণ্যের বিক্রি বেড়ে হয়েছে ১.৮৭ লক্ষ কোটি টাকার বেশি
পোস্ট করার দিনক্ষণ:
26 MAY 2026 3:09PM by PIB Agartala
নয়াদিল্লি, ২৬ মে ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে খাদি এবং গ্রামীণ শিল্পক্ষেত্র গত ১২ বছরে বিপুল পরিবর্তনের সাক্ষী থেকেছে। ২০২৫-২৬ অর্থবর্ষে এই ক্ষেত্রের পণ্য বিক্রির পরিমাণ পৌঁছেছে ১,৮৭,১০৫ কোটি টাকায়- যা একটি নজির। ‘আত্মনির্ভর ভারত’, ‘ভোকাল ফর লোকাল’ কিংবা ‘লোকাল টু গ্লোবাল’ কর্মসূচির দরুন খাদি এখন কেবলমাত্র একটি চিরাচরিত ক্ষেত্র নয়, হয়ে উঠেছে গ্রামীণ কর্মসংস্থান এবং উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি।
নতুন দিল্লির রাজঘাটে গান্ধী দর্শনে খাদি ও গ্রামীণ শিল্পনিগম (কেভিআইসি)-র দপ্তরে ২০২৫-২৬ সালের আর্থিক খতিয়ান পেশ করে সংস্থার চেয়ারম্যান শ্রী মনোজ কুমার বলেন, ২০১৩-১৪-র তুলনায় এই ক্ষেত্রে বিক্রির পরিমাণ ৫০১ % বেড়েছে। বিকশিত ভারত@২০৪৭-এর স্বপ্ন পূরণের পাশাপাশি বিশ্বের অর্থনীতির আঙিনায় ভারতের স্থান আরও পোক্ত করতে কেভিআইসি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
কর্মসংস্থানের ক্ষেত্রেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে কেভিআইসি। গ্রামোদ্যোগ বিকাশ যোজনার আওতায় কারু শিল্পীদের প্রয়োজনীয় সরঞ্জাম দিচ্ছে কেভিআইসি। মহিলাদের ক্ষমতায়নেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে এই সংস্থা। ২০২৫-২৬ অর্থবর্ষে কেভিআইসি-র বিভিন্ন কর্মসূচির আওতায় ৪৭,৩৮২ জন মহিলা প্রশিক্ষণ নিয়েছেন। কারু শিল্পীদের মজুরির হারেও ২০১৩-১৪-র তুলনায় ২৭৫ % বৃদ্ধি হয়েছে। এই খাত থেকে সরকারি ক্রয়ও বেড়ে হয়েছে ৯২.০৮ কোটি টাকা।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2266545)
ভিজিটরদের কাউন্টার : 7