রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

রাষ্ট্রপতি ঈদ-উজ-জুহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন

প্রকাশিত: 27 MAY 2026 6:39PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ মে ২০২৬

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ঈদ-উজ-জুহার প্রাক্কালে সকল দেশবাসীকে তাঁর শুভেচ্ছা জানিয়েছেন। 

 

রাষ্ট্রপতি তাঁর বার্তায় বলেছেন, “ঈদ-উজ-জুহা উপলক্ষে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই দেশ এবং দেশের বাইরে থাকা সকল ভারতীয়কে, বিশেষ করে আমাদের মুসলিম ভাই-বোনদের।

 

এই উৎসব ভক্তি, ত্যাগ এবং স্বার্থশূন্যতার প্রতীক। এটি আমাদের মানব সমাজ, বিশেষ করে বঞ্চিতদের সেবা করার জন্য অনুপ্রাণিত করে।

 

এই উপলক্ষে আসুন আমরা সমাজে ভালোবাসা এবং সম্প্রীতির প্রসারে আরও দৃঢ় সংকল্প নিই।”

 

রাষ্ট্রপতি বার্তাটি দেখতে হলে এই লিঙ্কে ক্লিক করুন-https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/may/doc2026527877801.pdf

 

 

SC/AP/NS


(রিলিজ আইডি: 2266131) ভিজিটরের কাউন্টার : 6