পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক
পিএনজি সংযোগ বেছে নেওয়া গ্রাহকদের সুবিধার্থে এলপিজি নিয়ন্ত্রণবিধির সংশোধনী সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করলো সরকার
পোস্ট করার দিনক্ষণ:
25 MAY 2026 6:31PM by PIB Agartala
নয়াদিল্লি, ২৫ মে ২০২৬
ভারত সরকার তরল পেট্রোলিয়াম গ্যাস (সরবরাহ নিয়ন্ত্রণ ও বিতরণ) সংশোধনী বিধি ২০২৬ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে আজ। এর লক্ষ্য, গাহর্স্থ্য এলপিজি গ্রাহকদের মধ্যে যাঁরা পরবর্তীতে পিএনজি সংযোগ বেছে নিয়েছেন, তাঁদের আরও কিছুটা স্বস্তি দেওয়া।
সংশোধিত সংস্থান অনুযায়ী এইসব গ্রাহকরা পিএনজি সংযোগ নেওয়ার ৩০ দিনের মধ্যে এলপিজি সংযোগ ছাড়ার আবেদন জানাতে পারেন। যেসব জায়গায় পিএনজি-র সুবিধা নেই সেইসব এলাকায় পরবর্তীকালে পুনরায় এলপিজি সংযোগ নেওয়ার জন্য ট্রান্সফার ভাউচারও তাঁরা নিতে পারেন।
যাঁরা বদলির চাকরি করেন, কিংবা কাজের জন্য বিভিন্ন জায়গায় যাঁদের যেতে হয়, অথবা ভাড়ায় থাকেন, তাঁদের ক্ষেত্রে এই পরিমার্জিত বিধি খুবই সহায়ক।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2265374)
ভিজিটরদের কাউন্টার : 2
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam