অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

ডিআরআই উত্তর-পূর্বাঞ্চল থেকে চোরাচালান করা বিদেশের ৬০ হাজার কেজি সুপারি বাজেয়াপ্ত করেছে; চোরাচালানের সঙ্গে যুক্ত ৫ জন আটক

প্রকাশিত: 22 MAY 2026 1:43PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২২ মে, ২০২৬

 

ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর গুয়াহাটি জোনাল ইউনিট উত্তর-পূর্বাঞ্চলে দুটি বড় অভিযান চালিয়ে প্রায় ৬০,০০০ কেজি চোরাচালান করা বিদেশি সুপারি বাজেয়াপ্ত করেছে।  

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিআরআই মিজোরাম ও আসামে এই অভিযান চালায়। প্রাথমিক তদন্তে জানা গেছে যে, বিদেশ থেকে আনা শুকনো সুপারি মিয়ানমার-মিজোরাম সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পাচার করা হচ্ছিল। এই অভিযানে ডিআরআই-কে আসাম রাইফেলসের ৩৮ নম্বর ব্যাটালিয়ন সহায়তা করে। এখন পর্যন্ত ৫ জনকে চোরাচালানের সঙ্গে যুক্ত থাকার জন্য গ্রেপ্তার করা হয়েছে।  

পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধভাবে সুপারির চোরাচালান, দেশের সুপারি চাষিদের অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতি করে। এর ফলে সীমান্ত অঞ্চলের অর্থনৈতিক নিরাপত্তাও ক্ষতিগ্রস্ত হয়।  

 

SC/CB/SKD


(রিলিজ আইডি: 2264187) ভিজিটরের কাউন্টার : 8